মহসিন মোল্যা, মাগুরা।।
মাগুরা শ্রীপুর এমসি পাইলাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাত্ত্ন প্রধান শিক্ষক এম তোরাব আলী আজ (১১ সেপ্টেম্বর) বুধবার সকাল ৬ টা ৩০ মিনিটের সময় বার্ধক্যজনিত কারনে ৮০ বছর বয়সে তার নিজ বাসভবন শ্রীপুরে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ পুত্র সহ অনেক গুণগ্রাহী রেখে গিয়েছেন।
আজ বাদ জোহর শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ১ম জানাযার নামায এবং বাদ আসর জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ২য় নামাযের জানাযা শেষে জোকা পারিবারিক কবরস্হানে সমাহিত করা হবে।
বর্ণ্যাঢ্য কর্মজীবনে তিনি আবাইপুর রামসুন্দর ইনস্টিটিউশনের শিক্ষকতা শুরু ১৯৬০ সালে।দীর্ঘ ৪৪ বছর শিক্ষকতা জীবনের ৪১ বছর অতিবাহিত করেন শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ১৪ বছর সহকারী প্রধান শিক্ষক ও ২৭ বছর প্রধান শিক্ষক ছিলেন।যশোর শিক্ষাবোর্ডের ইংরাজী ও বাংলা বিষয়ের প্রধান পরীক্ষক ছিলেন।বৃহত্তম যশোর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং শ্রেষ্ঠ সমাজ সেবক হিসেবে বিবেচিত হন।অবসর গ্রহণ করেন ২০০৪ সালে।