গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের ফুড ব্যাংকে আশা এনজিওর খাদ্য সহায়তা

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১১ মে, ২০২০, ৫:৪৭ অপরাহ্ন

খসরু মাহমুদ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।।

করোনা ভাইরাস মোকাবেলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের ফুড ব্যাংকে আশা এনজিও ২ শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণের জন্য হস্তান্তর করেন।

সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ খাদ্য সহায়তা হস্তান্ততর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণ, আশা রংপুর ডিভিশনের ম্যানেজার মিজানুর রহমান, গোবিন্দগঞ্জ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আব্দুল করিম, কাটাখালী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার রুহুল আমিন, ব্যাঞ্চ ম্যানেজার সাইফুর রহমান, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.র.ম শরিফুল ইসলাম জর্জ সহ আরো অনেকে।

খাদ্য সহায়তার মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি ডাল, আলু ২ কেজি, তেল ১ কেজি, লবণ ১ কেজি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ