খসরু মাহমুদ,গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দূর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৯ই মে) বিকেলে সড়ক দূর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। দূর্ঘটনাটি ঘটে রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কাটাখালী ব্রীজের হাওয়া খানা নামক স্থানে।
জানা গেছে, এ দূর্ঘটনায় বিপরীতগামী দুই ট্রাক ও এক মোটর সাইকেলের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাক ড্রাইভার ও মোটরসাকেল আরহী গুরুতর আহত হয়েছে।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার ষ্টেশনের ফায়ার সার্ভিস কর্মি ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে গোবিন্ধগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করেছেন।
You must be logged in to post a comment.