খসরু মাহমুদ, গাইবান্ধা।।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা সাবেক সমাজসেবা অফিসার আনোয়ার হোসেনের (৬৩) মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুর আড়াইটার দিকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আনোয়ার হোসেনের উপজেলার সাপমারা ইউনিয়নের পন্ডিতপুর গ্রামের মৃত মাওলানা আহম্মদ আলী সরকারের ছেলে।
আনোয়ার হোসেন গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী সহ বিভিন্ন জায়গার সমাজসেবা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অবসর জীবনে পরিবার সহ বগুড়ার কলোনীতে বসবাস করে আসছিলেন।
মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় জানান, আনোয়ার হোসেন করোনা পজেটিভ ছিলেন।
আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বাস্থ্যবিধি মেনে নিজ গ্রামে উনার দাফন সম্পন্ন হবে।
You must be logged in to post a comment.