খসরু মাহমুদ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় সাঁওতাল পল্লী শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৮ মে) দুপুর ১টায় জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ এর সাবেক চেয়ারম্যান জনাব মিজানুর রহমান মহোদয়ের দেয়া ১৬০টি ডানো ব্যান্ডের প্যাকেট শিশু খাদ্য গোবিন্দগঞ্জ থানার জয়পুর/মাদারপল্লীর দুস্থ ও অসহায় শিশুদের মাঝে বিতরণ করা হয়।
গোবিন্দগঞ্জ থানার মাধ্যমে আদিবাসী নেতা জনাব ফিলিমন বাস্কের নিকট হস্তান্তর করেন,গোবিন্দগঞ্জ অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান।
এসময় ওসি তদন্ত আফজাল হোসেনসহ থানার অন্যান্য এস,আই, এ এস আই ও পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.