গোবিন্দগঞ্জে করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারের মাঝে লিটনের খাদ্যসামগ্রী বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৯ মে, ২০২০, ৮:৫৫ অপরাহ্ন

খসরু মাহমুদ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনা ভাইরাস কোভিট-১৯ মোকাবেলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব নাজমুল ইসলাম লিটন নিজ জন্মভূমি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ৩ শ’ পরিবারের মাঝে উপহার সামগ্রী হিসেবে চাল, আলু, মরিচ, পেঁয়াজ ও পটল বিতরণ করেন।

করোনা ভাইরাসের কারণে নাজমুল ইসলাম লিটন স্ব-পরিবারে ঢাকায় অবস্থান করায় শনিবার (১০ মে) দুপুরে গোবিন্দগঞ্জ পৌরসভার উপজেলা রোডের মন্ডল শপিং কমপ্লেক্স ভবন থেকে তার পক্ষে এসব উপহার খাদ্যসামগ্রী বিতরণ করেন তাহার গর্ভধারিনী মা মোছাঃ ফিরোজা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন তাঁতী লীগ পৌর শাখার আহবায়ক রুবেল সরকার, উপজেলা তাঁতী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুরাদ সরকার, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা খায়রুল আলম সুমন, ওমর ফারুক সভাপতি কামারদহ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, সাধারণ সম্পাদক লিখন সরকার ও সাইফ উদ্দিন মন্ডল সদস্য উপজেলা তাঁতী লীগ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ