গাজীপুরে নিয়োগ দেবে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৩ আগস্ট, ২০১৯, ১০:২৫ পূর্বাহ্ন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র এক্সিকিউটিভ, ইঞ্জিনিয়ারিং’ পদে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারেন।

পদের নাম

সিনিয়র এক্সিকিউটিভ, ইঞ্জিনিয়ারিং

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর ৯ থেকে ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যেকোনো ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে আগে কাজ করেছেন, এমন ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন।

কর্মস্থল

গাজীপুর

বেতন

বেতন আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ছাড়া জীবনবৃত্তান্ত ই-মেইল করতে পারেন (hr.plant@hpl.com.bd.) এ ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ

আগামী ১৮ আগস্ট, ২০১৯ পর্যন্ত আবেদন করা যাবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ