গাইবান্ধায় সর্বনাশা নেশা কেড়ে নিলো মায়ের প্রাণ

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৭ জুন, ২০১৯, ১০:০৫ পূর্বাহ্ন

রবিউল ইসলাম, গাইবান্ধা।।

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় মাদকাসক্ত ছেলে নেশার টাকা না পেয়ে মা’কে ছুরিকাঘাত, অত:পর মায়পর মৃত্যু।

১৫ জুন শনিবার সন্ধায় এ ঘটনাটি ঘটে। ছেলে আবুল কালাম শেখ(২২) ছুরিকাঘাতে মা তাহেরা বেগম (৪৫) নিহত।তাহেরা বেগম ওই উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের বগারভিটা গ্রামের তারাজুল ইসলামের স্ত্রী।

জানা যায়, আবুল কালাম একজন মাদকাসক্ত যুবক প্রায়ই মায়ের কাছে নেশার টাকা আদায় করতো। ওইদিন সন্ধ্যায় মা তাহেরা বেগমের টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আবুল কালাম তার মা তাহেরা বেগমের কোমরে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা সোনাতলা হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।

ঘটনা বেগতিক দেখে মাদকাসক্ত যুবক পলায়ন করে। ১৬ জুন রোববার সকালে একটি পরিত্যাক্ত শ্যালো মেশিনের ঘর থেকে গ্রামবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ