রবিউল ইসলাম।।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পেশাজীবি সাংবাদিক ফোরামের ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১জুন) উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে ইফতার পূর্ব এক আলোচনা সভায় প্রধান শিক্ষক ও সাংবাদিক শাহাজান মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী। বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মো. সোহেল মিয়া।
এতে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ও সাংবাদিক এ মান্নান আকন্দ, সহকারি শিক্ষক ও সাংবাদিক খিজির উদ্দিন, সহকারি শিক্ষক ও সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদ, সহকারি শিক্ষক ও সাংবাদিক রেজাউল ইসলাম, প্রভাষক ও সাংবাদিক আনোয়ার হোসেন, প্রভাষক ও সাংবাদিক আ.ব.ম মাহমুদুল ইসলাম নজরুল প্রমূখ।
ইফতার মাহ্ফিলে উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক ও সাংবাদিক ইমদাদুল হক, প্রভাষক ও সাংবাদিক এম এ মাসুদ মিয়া, এবতেদায়ী প্রধান শিক্ষক ও সাংবাদিক নুরুন্নবী সরকার, প্রধান শিক্ষক ও সাংবাদিক মোজাফ্ফর হোসেন, সহকারি শিক্ষক ও সাংবাদিক ছামিউল ইসলাম, কাম-কম্পিউটার অপারেটর ও সাংবাদিক হযরত বেল্লাল, অফিস সহায়ক ও সাংবাদিক গোলজার হোসেন প্রমূখ। মাহ্ফিলে পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া পরিচালনা করেন বাহিরগোলা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রুহুল আমিন।
আমন্ত্রিত অতিথি ছিলেন, জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার রায়, বিশিষ্ট ব্যবসায়ী ফয়জার রহমান ডলার, প্রভাষক আজাহারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ফরহাদ মন্ডল, সাংবাদিক মোর্শারফ হোসেন বুলু, আবু বক্কর সিদ্দিক, শফিকুল ইসলাম অবুঝ, আব্দুল মতিন প্রমূখ।
You must be logged in to post a comment.