খুলনা শহরে নিয়োগ দেবে হাংরিনাকি ডটকম

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯, ৭:০৫ অপরাহ্ন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফুড ডেলিভারিভিত্তিক প্রতিষ্ঠান হাংরিনাকি ডটকম। প্রতিষ্ঠানটি ‘বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ’ হিসেবে এই নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিষয়ে বিবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর এক থেকে দুই বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। তবে সদ্য স্নাতক পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। ন্যূনতম ২২ বছর থেকে অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীর নিজস্ব বাইসাইকেল অথবা মোটরসাইকেল অবশ্যই থাকতে হবে।

কর্মস্থল

খুলনা

বেতন

আলোচনা  সাপেক্ষে। এ ছাড়া ঈদ বোনাস, সরকারি ছুটিতে কাজ করার বোনাস, মোবাইল বিল এবং কাজের ভিত্তিতে অন্যান্য বোনাস প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা

পদটিতে ১৫ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ