সরিষাবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডের বাউসি উত্তর পাড়ায় ঈদের দিন ঈদের নামাজ শেষে প্রভাবশালী গোলাম রব্বানী জামিলের বাড়ীতে সবার আগে কোরবানী না করায় ইমামসহ গ্রামের ৮/৯ জন মাতাব্বরদের মারধরের করেন রব্বানী গং।
তিন দিন অতিবাহিত হলেও এর কোন সুরাহা না হওয়ায় গ্রামবাসী মঙ্গলবার সকালে জোহর নামাজ বাদে মসজিদ প্রাঙ্গনে প্রতিবাদ সভা ও মানববন্ধন করে। বাউসি উত্তর পাড়া গ্রামের হালিম মেম্বারের বাড়ীতে গ্রাম্য মাতাব¦র আলহাজ জহুরুর ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় লিখিত বক্তব্য পাঠ করেন বিশিষ্ঠ সমাজ সেবক খসরু সরকার। এতে বক্তব্য দেন মসজিদ কমিটির সভাপতি আলহাজ রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক আঃ মজিদ, কোষাদক্ষ লিটন আহমেদ, মসজিদের ইমাম এরশাদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, আমাদের গ্রামটি সরিষাবাড়ী উপজেলার মধ্যে একটি শান্তিপ্রিয় গ্রাম।
সম্প্রতি বেশ কিছুদিন ধরে গ্রামের আসাদ ফকিরের ছেলে ভুমি খেকো টাকার কুমির দুনীতিবাজ প্রভাবশালী গোলাম রব্বানী জামিল সমাজের বিভিন্ন লোকের সাথে টাকার গরমে অসৎ আচরনসহ মামলা মোকাদ্দমা করে আসছে। তার এক ভাই পুলিশের এস আই হওয়ার সুবাদে গ্রামবাসী তার কাছে তুচ্ছ। সামান্য কোরবানী নিয়ে সে মসজিদের ঈমামসহ ৮/১০জনকে মারপিট করেছে। গ্রামের কেউ এর প্রতিবাদ করার সাহস রাখেনা।
দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন মানুষ কত কিই না করে। তো আমরা গ্রামবাসী ধর্য্যের বাধ সহ্য করতে না পেরে আমরা সবাই একত্রিত হয়ে এ মানব বন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেছি। আমরা সাংবাদিক ভাইদের লেখনির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঐ প্রভাবশালীর দৃষ্টান্ত মূলক শাস্থি দাবী করছি।
You must be logged in to post a comment.