কুষ্টিয়ায় ট্রাক চাপায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৪ নভেম্বর, ২০১৮, ৭:৪৭ অপরাহ্ন

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া।।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার রানাখড়িয়া চাঁদমার্কেট এলাকায় ট্রাক চাপায় সাব্বির (১২) নামের এক বাইসাইকেল আরোহী মৃত্যু হয়েছে । শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির তালবাড়ীয়া ইউনিয়নের নওদা শামুখিয়া গ্রামের সলিম মন্ডলের ছেলে।

এ ঘটনায় ট্রাকের চালক, হেলপার পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করেছে পুলিশ ৷

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, শনিবার দুপুরে সাব্বির বাড়ি থেকে বাইসাইকেল যোগে বাজারে আসছিল । এসময় সিমেন্ট বোঝাই একটি ট্রাক চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর ঘাতক ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায় ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ