কলাবাড়ী রামনগর মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৫ আগস্ট, ২০১৮, ১০:৩৮ অপরাহ্ন

শামসুল হক, দামুড়হুদা।।

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার ঐতিহ্যবাহী কলাবাড়ী রামনগর মাধ্যমিক বিদ্যালয়ে জাতির জনকের ৪৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়ার অনুষ্ঠান করা হয়।

আজ ১৫ আগস্ট ২০১৮ বুধবার অনুষ্ঠানটি সকাল ৮.০০ ঘটিকার সময় ১২০০ জন ছাত্র-ছাত্রীর বিশাল বহর নিয়ে  র‌্যালির মাধ্যমে শুরু হয়। র‌্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গনে শুরু হয় শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবনের উর আলোচনা। আলোচনার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে অত্র বিদ্যালয়ের ৭ম শেণির ছাত্রী মোছা মিতু খাতুন। প্রধান শিক্ষক মোঃ মুস্তাফিজুর রহমান বঙ্গবন্ধুর ছাত্র জীবন থেকে শুরু করে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং বাংলাদেশের স্বধীনতার পিছনে তার অসামান্য অবদানের কথা স্মরণ করেন।

 

এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রয়েল
এক্সপ্রেসের স্বত্ত্বাধিকারী  দামুড়হুদা তথা চুয়াডাঙ্গা কৃতি সন্তান জনাব মোঃ সালাহ্ উদ্দীন সাহেব। আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জমির উদ্দীন, আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারী, দাতা সদস্য জনাব মোঃ ইকরামুল হক (লিটন),বিদ্যোৎশাহী সদস্য জনাব মোঃ আঃ মান্নান, অভিাবক সদস্য ডাঃ মোঃ ইনামুল হক, অভিাবক সদস্য ডাঃ মোঃ মঈনুল হক, অভিাবক সদস্য মোঃ তুহিন মল্লিক, অভিাবক সদস্য  মোঃ ইয়াসিন আলী, সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ তহমিনা খাতুন, অত্র বিদ্যালয়ে শিক্ষক মন্ডল। সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠান শেষে  জাতির জনকের মাগফিরাতের জন্য দোয়া করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ