এমপিও পাচ্ছেন ২০৯৯ জন শিক্ষক-কর্মচারী

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯, ৮:২৬ অপরাহ্ন

অন্যদৃষ্টি ডেস্ক ।।

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নিয়োগ পাওয়া দুই হাজার নিরানব্বই জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্তির সিদ্ধান্ত হয়েছে। এদের মধ্যে স্থুল কলেজের ১ হাজার ৩৮৩ জন এবং মাদরাসার ৭১৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। তারা  অনলাইনে ও অফলাইনে এমপিওর আবেদন করেছিলেন। ঘবৃহস্পতিবার (২১ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত কমিটির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত হয়। প্রতি বিজোড় মাসে এ সভা অনুষ্ঠিত হয়। পদাধিকার বলে সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র  এ তথ্য নিশ্চিত করেছে।

স্কুল ও কলেজের ১ হাজার ৩৮৩ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলে ১৪০ জন, চট্টগ্রাম ১৫৮, কুমিল্লা ১৭৬, ঢাকা ২৫৩, খুলনা ১৭২, ময়মনসিংহ ১৩০, রাজশাহী ১৭১, রংপুর ১২৪ এবং সিলেট অঞ্চলে ৩৪ জনকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া অফলাইনে আবেদন করা ২৫ শিক্ষককে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয় এমপিও কমিটি।

মাদরাসার ৭১৬ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলে ১২২ জন, চট্টগ্রাম ৫৬, কুমিল্লা ১৩৫, ঢাকা ১০৫, খুলনা ৭৮, ময়মনসিংহ ৮৯, রাজশাহী ৮১, রংপুর ৪০ জন এবং সিলেট অঞ্চলে ১০ জনকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয় এমপিও কমিটির সভায়।

সভায় এমপিভুক্ত পদে কর্মরত ইনডেক্সবিহীন শিক্ষকদের এমপিওভুক্তি, ইনডেক্সধারী প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধানদের অভিজ্ঞতার উচ্চতর স্কেল, সহকারী অধ্যাপক পদের স্কেল, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড, বিএড বা কামিল স্কেল, সহকারী লাইব্রেরিয়ান পদের এমপিওসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ