স্টাফ রিপোর্টার।।
এমপিওভুক্তির আওতাই আসছে ২৮৮ জন ডিগ্রির ৩য় শিক্ষক। এসব শিক্ষকদের এমপিওভুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার (১৯ নভেম্বর) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের এমপিও বিষয়ে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ শামছুল হুদা।
সভায় এমপিওভুক্ত শিক্ষকদের শূন্য পদে কর্মরত ইনডেক্সবিহীন শিক্ষকদের এমপিওভুক্তি, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড, সহকারী লাইব্রেরিয়ান ও বিএড কামিল স্কেলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
কোন জেলা থেকে কত জন?
জামালপুর-৩জন, চাপাইনবাবগঞ্জ-৮, জয়পুরহাট-৮, মাগুরা-১, গাইবান্ধা-১১, যশোর-৬, খুলনা-১০, কুড়িগ্রাম-৪, রংপুর-১৭, ঢাকা-২, মানিকগঞ্জ-৩, পটুয়াখালী-১, লালমনিহাট-৪, নিফামারী-৬, নাটোর-২৪, রাজশাহী-৪৯, নওগাঁ-১০, টাঙ্গাইল-৩,বরগুনা-৩, দিনাজপুর-৬, ভোলা-১০, বগুড়া-২৪, নড়াইল-১, চাদপুর-১, পঞ্চগড়-১, কিশোরগঞ্জ-৩, সাতক্ষীরা-৩১, রাজবাড়ী-৩, পিরোজপুর-২, গাজীপুর-৬, ঝিনাইদহ-৫, পাবনা-১২, ময়মনসিংহ-৩, সিরাজগঞ্জ-৮ । মোট=২৮৮ জন।
You must be logged in to post a comment.