বিশেষ প্রতিবেদক ।।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের ২০ শতাংশ বৈশাখী ভাতা এবং ৫ শতাংশ ইনক্রিমেন্ট দিতে ৭০৯ কোটি টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে অর্থ মন্ত্রণালয়ে ফের চিঠি পাঠানো হয়েছে। বুধবার (৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণারয়ের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্ত শিক্ষকদের ৫ শতাংশ ইনক্রিমেন্ট দিতে ৫৩১ কোটি ৮২ লাখ টাকা এবং ২০ শতাংশ বৈশাখী ভাতা দিতে ১৭৭ কোটি ২৭ লাখ টাকা বরাদ্দ চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: শাহজাহান আলম সাজু আজ বুধবার বলেন, শিগগিরই বৈশাখী ভাতা ও ইনক্রিমেন্টের টাকা পাবেন শিক্ষকরা।
You must be logged in to post a comment.