এনআরবি কমার্শিয়াল ব্যাংকে চাকরির সুযোগ

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯, ৮:২৬ অপরাহ্ন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। ‘ডিপ্লোমা ইঞ্জিনিয়ার’ পদে নিয়োগ দেওয়া হবে। পদসংখ্যা উল্লেখ করা হয়নি। তবে আগ্রহীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারেন।

পদের নাম

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার (সিভিল, মেকানিক্যাল), সাপোর্ট সার্ভিস অ্যান্ড ব্রাঞ্চ ডিভিশন

যোগ্যতা

যেকোনো স্বীকৃত পলিটেকনিক প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই পদে আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সঙ্গে ডিজেল জেনারেটর/এয়ারকন্ডিশনার/ভেহিক্যাল রক্ষণাবেক্ষণ, মেরামত, ওভারহোলিং ও সমস্যা সমাধান প্রভৃতি বিষয়ে দক্ষতা থাকতে হবে। প্রার্থীর মাইক্রোসফট অফিসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থল

ঢাকা

বেতন স্কেল

বেতন আলোচনা সাপেক্ষে।

আবেদনের পদ্ধতি

প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

আবেদন করা যাবে ২ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ