বিশেষ প্রতিবেদক।।
ঠাকুরগাঁও ৬নং আউলিয়াপুর ইউনিয়নের পিতা মৃত খোলা রাম রায়ের ছেলে ললিত মোহন (মটাই) ছুট মাদারগঞ্জের বাসিন্দা।
সমাজের পিছিয়ে পরা মানুষদের একজন। তবু ইউনিয়ন পরিষদ থেকে পাচ্ছে না কোন সুযোগ সুবিধা।
ললিত মোহন বয়স ৬৮ অর্থাৎ সত্তরের ছুইছুই। তবু নেই বয়স্ক ভাতার কার্ড। স্ত্রী মৃত হয়েছে বছর তিনেক আগে। ৬৮ বছর বয়সেও তাকে অন্যের বাড়িতে কাজ করে অর্থ উপার্জন করতে হয়।

ললিত মোহনই পরিবারে একমাত্র আয়ের উৎস। সংসার চলে নিত্য দিনের পারিশ্রমিক দিয়ে। পারিশ্রমিক ও পান যতসামান্য। কোনদিন দুই‘শ নয়তো আড়াই’শ। তা দিয়েই কোন মতো সংসার চলে। বাড়িতে মেয়ে স্বপ্না রাণী (১৫) ও তাঁর নাতি প্রদীপ রায়(৩) আছে। দুই কাঠা জমির উপর বসবাস। অন্য দিকে ইউএসডিও সংস্থা থেকে মাসিক কিছু সাহায্য পেলেও ইউনিয়ন পরিষদ থেকে পাচ্ছে না সুযোগ সুবিধা।
ললিত মোহন বলেন, আমার বয়স হয়েছে। আগের মতো কাজও তেমন করতে পারছি না। এখন যদি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ থেকে কোন সাহায্য সহযোগীতার ব্যবস্থা করে দেন তাহলে খুব ভালো হয়।
You must be logged in to post a comment.