এম.এ মতিন, সিলেট।।
১৬ অক্টোবর, মঙ্গলবার, সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান,,সাবেক চীফ হুইপ , বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ড. উপাধ্যক্ষ আব্দুস শহীদ এম,পি মহোদয়ের শ্রীমঙ্গলের কলেজ রোডস্থ বাসভবনে বিভিন্ন শিক্ষক সংগঠনের উচ্চ প্রতিনিধিদলের সাথে শিক্ষা জাতীয়করণ সহ অন্যান্য দাবি দাওয়া নিয়ে ২ ঘন্টার আলোচনা সভা অনুষ্টিত হয়।
উক্ত শিক্ষক প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি বিপ্লব কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক এনামুল ইসলাম মাসুদ বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী ও কলেজ শিক্ষক পরিষদ, সিলেটের সভাপতি জ্যোতিষ মজুমদার উপস্থিত ছিলেন।
পঞ্চাশ সদস্যের শিক্ষক প্রতিনিধিদল বৈঠকে ২৯ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে সরকার প্রদত্ত প্রতিশ্রতি সহ বিভিন্ন সময়ে শিক্ষক নেতৃবৃন্দকে দেওয়া প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেন এবং তাঁকে একটি স্মারকলিপি প্রদান করেন । এক সময়ের বেসরকারি কলেজের উপাধ্যক্ষ , জনাব আব্দুস শহীদ শিক্ষক নেতাদের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং আসছে মহান জাতীয় সংসদে বিষয় সমূহ উত্থাপন সহ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এ বিষয়ে আলোচনা করার জন্য নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন। পাশাপাশি জাতীয়করণ সহ অন্যান্য দাবি দাওয়া এই সরকার বাস্তবায়ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
You must be logged in to post a comment.