রাব্বুল হোসেন, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ)।।
সমস্ত দ্বিধাদন্দ ভুলে ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা বিরোধী বিএনপি-জামাতকে পরাজিত করে আবারও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আ’লীগকে ক্ষমতায় এনে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যহত রাখতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহবান জানান ঝিনাইদহ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু।
তিনি রবিবার (৪ নভেম্বর) বিকালে হরিণাকুণ্ডু উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে উপজেলা আ’লীগ আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় স্মরণকালের এক বিশাল জনসমুদ্রে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।
উপজেলা আ’লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান সাজেদুল ইসলাম টানু মল্লিকের সভাপতিত্বে ও উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে জেলা আ’লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, জেলা আঃলীগের সহসভাপতি তৈয়ব আলী জোয়ার্দ্দার, জেলা আঃলীগের সহসভাপতি, জেলা মহিলা আঃলীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য নূর জাহান বেগম, জেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক অশোক ধর, যুগ্ম সম্পাদক, মাসুদ আহম্মেদ সঞ্জু, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান, উপদপ্তর সম্পাদক জাহাঙ্গীর হুসাইন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ্যাডঃ বিকাশ চন্দ্র ঘোষ, প্রচার সম্পাদক, মনজুর পারভেজ তুষার, জেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান আনিচুর রহমান খোকা, হরিণাকুণ্ডু উপজেলা আলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরিফুল ইসলাম, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক একরামুল হক লিকু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, জেলা কৃষকলীগ সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলা উদ্দীন আহম্মেদ, উপজেলা আলীগের সহসভাপতি এডঃ বজলুর রহমান, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, গোলাম মোস্তফা, রাকিবুল হাসান রাসেল, নাজমুল হুদা পলাশ, মোহাম্মদ আলী, পৌর আ’লীগ সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, জেলা ছাত্রলীগ সভাপতি রানা হামিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক রাফেদুল হক সুমন, যুগ্ম আহবায়ক রুবেল রানা, শ্রমিক লীগ আহবায়ক আব্দুল হান্নান ও ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় প্রধান অতিথির হাতে ফুলের তোড়া উপহার দিয়ে হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ আবুল কাশেম ও ফলসী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মানোয়ার হোসেনের নেতৃত্বে সহস্রাধিক বিএনপি নেতাকর্মী আ’লীগে যোগদান করেন।
You must be logged in to post a comment.