মহশিন মোল্লা, মাগুরা।।
ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিনের মাধ্যমে এই প্রথম মাগুরা শ্রীপুর উপজেলার শ্রীপুর সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।আজ (২৫ জুলাই) বৃহস্পতিবার চিলগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল ৮ থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে।সকালে কিছু সহিংস ঘটনা ঘটলেও ভোটার উপস্হিতি ছিল চোঁখে পড়ার মত।পরিস্হিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনী ছিল তৎপর।
উপ-নির্বাচনে তালা মার্কা প্রতিক নিয়ে ১০৩৭ ভোট পেয়ে জয়ন্ত কুমার বিশ্বাস বেসরকারী নির্বাচিত হয়েছে।তার নিকটতম প্রতিদ্বন্ধী সাবেক ইউনিয়ন সদস্য আব্দুল মতিন শেখ মোরগ প্রতিক নিয়ে পেয়েছেন ৬৬২ ভোট।
উল্লেখ্য গত (৫ মার্চ) শ্রীপুর উপজেলা নির্বাচনে শ্রীপুর সদর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড ইউনিয়ন সাবেক সদস্য আব্দুল মতিন শেখ শ্রীপুর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করায় পদটি শুণ্য হয়।
শ্রীপুর উপজেলা নির্বাচন অফিসার জনাব আবু দাউদ জানান,মাগুরায় প্রথম ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।ইভিএম পদ্ধতিতে স্বচ্ছ নির্বাচন সম্ভব।নির্বাচন শান্তিপূর্ন ও গ্রহনযোগ্য হয়েছে।
You must be logged in to post a comment.