জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে তারা ভেবে ছিল সব কিছু শেষ হয়ে যাবে।বাংলাদেশকে নিচিহ্ন করে দিয়ে পাকিস্তান বানাবে।কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হয়নি। বঙ্গবন্ধুর হত্যা পৃথিবীর ইতিহাসে এমন জঘন্য ঘটনা আর ঘটেনি।
বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এইসব কথা বলেন। সাইদুল করিম মিন্টু সরকারের উদ্দেশ্য বলেন, বঙ্গবন্ধুর পালাতক হত্যাকারীদের বিদেশ থেকে দ্রুত ফিরিয়ে এনে বিচার করতে হবে।তিনি আরও বলেন,দেশ আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে সোনার বাংলায় পরিনত হয়েছে।
ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন,আপনারা কেউ গুজবে কান দেবেন না।
আপনারা দেশের অগ্রগতির জন্য কাজ করেন। বুধবার জেলা প্রসাশনের আয়োজনে ঝিনাইদহ পুরান ডিসি কোর্টে আলোচনা সভা, প্রতিযোগিতা পুরস্কার ও যুব ঋণ চেক বিতরণ করা হয়।
জেলা প্রসাশক সরোজ কুমার নাথের সভাপতিত্বে পুরান ডিসি কোর্ট থেকে শোক র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
You must be logged in to post a comment.