আবদুল মান্নান এর “করোনা তে “

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২১ আগস্ট, ২০২০, ৮:৩০ অপরাহ্ন

“করোনা তে “

আবদুল মান্নান

……………………………………………………………………………………

করোনা তে সবার প্রতি

রইল ভালোবাসা।

সংকট কালে রবের দয়া

হয়ো না হতাশা।

সংকট যখন দিলেন তিনি

তার হাতে তার মুক্তি।

অশ্লীলতা ত্যাগ করি

রাখি রবের দয়ায় ভক্তি।

পাপাচারে ক্রুদ্ধ প্রভু

পাঠান ভবে মহামারি!

জনপদে বৃদ্ধি হচ্ছে

ক্রাইম রকমারি!

দুর্বল মানুষ নির্যাতিত

এখন সমাজের রীতি!

মহামারি স্থায়ী হয়

ইহা কবি মনের ভীতি।

ধর্ষণ আর মদের বোতল

নিত্য দিনের মেলা!

নর্তকীদের খুলছে পোশাক

রাত-দূপুরের বেলা!

ঘুষ লেনদেন,সম্পদ লুণ্ঠন

এখন বে রং রাজনীতি।

ধর্মের লেবাস ঢেকে গায়ে

প্রকাশ টাকার প্রীতি!

দান-সাদকা ,যাকাত আদায়

যখন মনে হয় বোঝা!

গগন বিদারি শাস্তি দিয়ে

করেন নির্বোধকে সোজা।

মা-বাবা পর হয়ে যায়

বন্ধু সমাজ আপন!

স্বামী বউয়ের অনুগত!

এই মহামারির কারণ।

খারাপ লোক আজ দম্ভ ভরে

হয় রে সমাজপতি !

আকাশ উষ্ণ হয়ে ওঠে

ইহাই রবের রীতি।

ভালো মানুষ জনপদে

হয় যখন হেনস্থা!

অনিষ্ট জন সম্মানী হয়

ইহা আজাবের অবস্থা!

রবের সৃষ্টি মানব সমাজ

করে নবীর(সা:) অপমান!

অগ্নিশর্মা ধরায় প্রভু

পাঠান মহামারি অপমান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ