আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৪ আগস্ট, ২০১৯, ২:৫৫ অপরাহ্ন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘রিলেশনশিপ অফিসার’ পদে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। পদটিতে যোগ্যতার ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক নিয়োগ দেওয়া হবে।

পদের নাম

রিলেশনশিপ অফিসার

যোগ্যতা

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। ভালো সিজিপিএ অধিকারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। আবেদনের জন্য মোটরসাইকেল চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থল

প্রার্থীদের বাংলাদেশের যেকোনো স্থানে নিয়োগ দেওয়া হবে।

বেতন স্কেল

বেতন ২৩,০০০ টাকা।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন।

আবেদনের শেষ তারিখ

আবেদন করা যাবে আগামী ৩১ আগস্ট, ২০১৯ পর্যন্ত।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ