বহু নির্বাচনী প্রশ্ন
তৃতীয় অধ্যায়
ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন
১। আতরের গন্ধ সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ায়?
ক) ব্যাপন খ) অভিস্রবণ
গ) প্রস্বেদন ঘ) ইমবাইবিশন
২। উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রস্বেদনের মাধ্যমে দেহ থেকে কোন প্রক্রিয়ায় বের করে দেয়?
ক) অভিস্রবণ খ) ব্যাপন
গ) ইমবাইবিশন ঘ) সালোকসংশ্লেষণ
৩। তাপমাত্রা বাড়লে সাধারণত ব্যাপন হার—
ক) বাড়ে খ) কমে
গ) পরিবর্তিত হতে পারে
ঘ) অপরিবর্তিত থাকে
৪। জীবকোষে শ্বসনের সময় জারণের জন্য কোনটি ব্যবহৃত হয়?
ক) H2O খ) H2
গ) O2 ঘ) CO2
৫। জীবকোষে শ্বসনকালে কোনটির জারণ ঘটে?
ক) O2 খ) CO2
গ) H20 ঘ) গ্লুকোজ
৬। জীবের সব রকম শারীরবৃত্তীয় কাজ কোন প্রক্রিয়ায় ঘটে?
ক) ব্যাপন খ) অভিস্রবণ
গ) ইমবাইবিশন ঘ) প্রস্বেদন
৭। কোনটি উদ্ভিদের অত্যাবশ্যক কাজ?
ক) শ্বসন খ) ব্যাপন
গ) ইমবাইবিশন ঘ) সালোকসংশ্লেষণ
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আলেয়া বেগম কাপড়ে নীল দেওয়ার জন্য বালতির পানিতে কয়েক ফোঁটা নীল দিল। কিছুক্ষণ পর দেখা গেল বালতির সব পানি নীল হয়ে গেল।
৮। বালতির পানি নীল হলো কোন প্রক্রিয়ায়?
ক) ব্যাপন খ) প্রস্বেদন
গ) অভিস্রবণ ঘ) ইমবাইবিশন
৯। উল্লিখিত প্রক্রিয়াটির সাহায্যে—
i. উদ্ভিদ বাষ্পাকারে পানি নির্গত করে
ii. উদ্ভিদ পানি শোষণ করে
iii. জীবকোষে অক্সিজেন প্রবেশ করে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
১০। দ্রাব ও দ্রাবকের মিশ্রণের ফলে কী উৎপন্ন হয়?
ক) দ্রবণ খ) দ্রাবক
গ) লবণ ঘ) এসিড
১১। ডিমের খোসার ভেতরের পর্দার মধ্য দিয়ে কোনটি চলাচল করতে পারে?
ক) দ্রাব খ) দ্রাবক গ) লবণ ঘ) দ্রবণ
১২। দ্রাবক হচ্ছে—
i. চিনি ii. পানি iii. লবণ
নিচের কোনটি সঠিক?
ক) i, খ) ii গ) i, iii ঘ) i, ii ও iii
১৩। কোনটি অভেদ্য পর্দা!
ক) কোষপর্দা খ) পলিথিন
গ) কোষপ্রাচীর ঘ) মাছের পটকার পর্দা
১৪। কোনটি ভেদ্য পর্দা?
ক) পলিথিন খ) কোষপর্দা
গ) কোষপ্রাচীর ঘ) মাছের পটকার পর্দা
১৫। মূলরোমের প্রাচীর—
ক) ভেদ্য খ) অভেদ্য
গ) অর্ধভেদ্য ঘ) ক্লোরোফিলযুক্ত
১৬। কোনটি দিয়ে দ্রাবক ও দ্রাব উভয় অণু সহজে যাতায়াত করতে পারে?
ক) পলিথিন খ) কোষপ্রাচীর
গ) কোষপর্দা ঘ) মাছের পটকার পর্দা
১৭। নিচের কোনটি অভেদ্য পর্দা?
ক) কিউটিনযুক্ত কোষপ্রাচীর
খ) কোষপর্দা
গ) ডিমের খোসার ভেতরের পর্দা
ঘ) মাছের পটকার পর্দা
১৮। কোনটি অর্ধভেদ্য পর্দা?
ক) কোষপ্রাচীর খ) কোষপর্দা
গ) পলিথিন ঘ) কিউটিনযুক্ত কোষপ্রাচীর
১৯। শুকনো কিশমিশ পানিতে রাখলে ফুলে ওঠে কোন প্রক্রিয়ায়?
ক) ব্যাপন খ) প্রস্বেদন
গ) অভিস্রবণ ঘ) ইমবাইবিশন
২০। চিনির গাঢ় দ্রবণে কিশমিশ ডুবিয়ে রাখলে কী হবে?
ক) অন্ত অভিস্রবণ খ) বহিঃ অভিস্রবণ
গ) ইমবাইবিশন ঘ) ব্যাপন
২১। অভিস্রবণ প্রক্রিয়ায়—
i. দুটি একই ঘনত্বের দ্রবণ থাকে
ii. একটি অর্ধভেদ্য পর্দা থাকে
iii. দ্রাবক ব্যাপিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মিসেস শর্মা সকালবেলা অর্ধেক পানিভর্তি একটি বাটিতে কিছু ছোলা রেখে সন্ধ্যার সময় দেখেন সেগুলো ফুলে উঠছে।
২২। কোন প্রক্রিয়ার জন্য ছোলাগুলোর এমন অবস্থা হয়েছে?
ক) প্রস্বেদন খ) শ্বসন
গ) ইমবাইবিশন ঘ) অভিস্রবণ
২৩। উক্ত প্রক্রিয়ায়—
i. পানি বাষ্পাকারে বেরিয়ে যায়
ii. অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়
iii. কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক অধিক ঘনত্বের দ্রবণে যায়
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
২৪। মূলত উদ্ভিদের কাণ্ড ও পাতা সতেজ ও সোজা রাখতে সাহায্য করে কোন প্রক্রিয়াটি?
ক) অভিস্রবণ খ) ব্যাপন
গ) প্রস্বেদন ঘ) ইমবাইবিশন
২৫। উদ্ভিদ কোন প্রক্রিয়ায় মূলরোমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে?
ক) ব্যাপন খ) ইমবাইবিশন
গ) প্রস্বেদন ঘ) অভিস্রবণ
২৬। নিমজ্জিত উদ্ভিদ কোন অংশ দিয়ে পানি শোষণ করে?
ক) মূল খ) কাণ্ড
গ) পাতা ঘ) সারা দেহ
২৭। নিচের কোনটি আয়ন হিসেবে শোষিত হয়?
ক) খনিজ লবণ খ) পানি
গ) শর্করা ঘ) জিলেটিন
২৮। কলয়েডধর্মী পানিগ্রাহী পদার্থ—
i. জিলেটিন ii. সেলুলোজ iii. লিপিড
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii ও iii
চিত্রের আলোকে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
২৯। চিত্রের B চিহ্নিত অংশটির নাম কী?

ক) বহিঃত্বকীয় কোষ খ) লেন্টিসেল
গ) পত্ররন্ধ্র ঘ) রক্ষীকোষ
৩০। চিত্রের A চিহ্নিত অংশটি—
i. এর অপর নাম স্টোমাটা
ii. খালি চোখে দেখা যায়
iii. এর মাধ্যমে প্রস্বেদন হয়
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii ও iii
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর
১. ক ২. খ ৩. ক ৪. গ ৫. ঘ ৬. ক ৭. ঘ ৮. ক ৯. খ ১০. ক ১১. খ ১২. খ ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. খ ১৭. ক ১৮. খ ১৯. গ ২০. ক ২১. গ ২২. ঘ ২৩. গ ২৪. ক ২৫. ঘ ২৬. ঘ ২৭. ক ২৮. ক ২৯. ঘ ৩০. খ।
You must be logged in to post a comment.