মারা গেল কালীগঞ্জে রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া সেই নবজাতকটি

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯, ৫:৫৯ অপরাহ্ন

এইচ আর হাসু ।।  

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা মালিয়াট ইউনিয়নের ষাটবাড়ীয়া গ্রামে রাস্তার পাশ থেকে রোববার সন্ধ্যা ৭ টার দিকে ফুটফুটে এক নবজাতক উদ্ধার করা হয়েছে।

ছেলে নবজাতকটি ওই সময় জীবিত ছিল। উদ্ধার করার পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন কালীগঞ্জ থানার ওসি।

এরপর সকালে নবজাতটির শ্বাসকষ্ট হলে কালীগঞ্জ থেকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেই নবজাতকটি মারা যায়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুসাইন শাফায়েত বলেন, শিশুটি রাতে সুস্থ ছিল। সকালে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থার অবনতি হলে আমরা যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. মাহফুজুর রহমান নবজাতকটির মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, যশোর জেনারেল হাসাপালে শিশুটি মারা গেছে। নবজাতকটি হেফাজতে থাকা উপজেলার ষাটবাড়ীয়া গ্রামের মোঃ মুকুল জোয়ার্দ্দার ও তার স্ত্রী দাফনের ব্যবস্থা করবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের ষাটববাড়ীয়া গ্রামে রাস্তার পাশ থেকে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এক নবজাতককে উদ্ধার করে পুলিশ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ