এম, নুরুননবী চৌধুরী সেলিম।।
“কথা বলুন আপনার ওসির সাথে। আপনার ওসি আপনার দোরগোড়ায়।” আপনার সমস্যা সমাধানে আপনার এলাকায় আপনার ওসি।
নির্ভয়ে বলুন আপনার সমস্য” ইত্যাদি বিভিন্ন ধরনের স্লোগান সংবলিত ব্যানার এবং সঙ্গীয় ফোর্স নিয়ে ওসি শাহ আলম এল এল বি এসে উপস্থিত হন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
উপজেলার বেরনাইয়া বাজার হাজী সুপার মার্কেটের সামনে বাজারের ক্রেতা-বিক্রেতা এবং এলাকাবাসীর উপস্থিতি উন্মুক্ত আলোচনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ আব্দুর রাজ্জাক।

রুপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির চিতোষী বাজার শাখা ইনচার্জ আলমগীর হোসেনের সঞ্চালনের অনুষ্ঠানে আর ও বক্তব্য রাখেন খিলা পুলিশ ফাড়িঁর এস আই মোঃ জাকির হোসেন, বাজার কমিটির সভাপতি শাহজালাল সেলিম, সম্পাদক সেলিম মিয়াজী,যুগ্ম সম্পাদক সোহাগ মিয়া, যুুুুব লীগ নেতা বাচ্ছু মিয়া ছাত্রলীগ নেতা জামাল খান ইউপি সদস্য সফিকুর রহমান পাটোয়ারী সহ বাজা রের ভ্রাম্যমান ব্যাবসায়ী ও ক্রেতারা।
প্রধান অতিথি তার বক্তব্যে জনগনকে তাদের সকল প্রকার সামাজিক ও ব্যাক্তিগত সমস্যা সমাধানের জন্য পুলিশের সঙ্গে সরাসরি পরামর্শ করার আহবান জানান। তিনি বলেন- পুলিশ জনগনের বন্ধু। আর বন্ধুর সাথে বন্ধুর দুরত্ব থাকত পারে না। আমরা আপনাদের সেবা করতে চাই আর এ সেবা দিতে হলে আপনাদের সমস্যা গুলো আমাদের খুলে বলতে হবে। ইভটি, বাল্যবিয়ে, মাদকের খারাপ দিক গুলো সম্পর্কে সচেতন হতে হবে সবাইকে।
You must be logged in to post a comment.