কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯, ৮:৫০ অপরাহ্ন

রাশেদুজ্জামান রিমন ||

কুষ্টিয়া সীমান্তে বিজিবির উদ্যোগে দুঃস্থ জনগণকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির উদ্যোগে সোমবার দিনব্যাপী জেলার দৌলতপুর উপজেলার খারিজাথাক সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল জিয়া সাদাত খান এ স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময়ে ৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল রফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রমে চুয়াডাঙ্গা বিজি হাসপাতালের ভারপ্রাপ্ত অধিনায়ক লেঃ কর্ণেল এ টি শাহরিয়ার আহমেদ’র নেতৃত্বে মেজর মইনুল ইসলাম ও মেজর ফেরদৌস রহমান চিকিৎসা সেবা প্রদান করেন।

দিনব্যাপী তারা ৭ শতাধিক গরীব ও দুঃস্থ রোগীদের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র প্রদান করেন।

এছাড়াও রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ