এ সরকারের আমলে টাকা দিয়ে কোন চাকুরী হয় না : খাদ্যমন্ত্রী

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯, ১০:০৬ অপরাহ্ন

আর আর চৌধুরী, নওগাঁ ।।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, এ সরকারের আমলে টাকা দিয়ে কোন চাকুরী হয় না। যোগ্যতা ও মেধায় চাকুরী হয়। সরকার সোনার মানুষ দেখতে চায়। সেজন্য কাজ করছে।

তিনি বলেন, আজকে আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ন হয়েছি, জিডিপিতে গ্রোথ বেড়েছে। সরকার শিক্ষার জন্য পরিবেশ তৈরী করতে বিভিন্ন উন্নয়ন করছে। স্কুলের ভবন, শেখ রাসেল কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাশসহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হয়েছে। (২৫ ডিসেম্বর) বুধবার দুপুরে নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা আর,বি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ১০৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা ২০১৯ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

মন্ত্রী আরও বলেন, নতুন প্রজন্মের কাছে আমাদের মুক্তিযোদ্ধে রক্তে রঞ্জিত লাল সবুজ পতাকাটা দিয়ে মরে যেতে চাই। সেজন্য তাদেরকে সোনার ছেলে তৈরী করতে শিক্ষকদের প্রতি আহবান জানান।

এসময় প্রতিষ্ঠানের সভাপতি সুকমল কর্মকরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বিদুৎ ও জ্বালানী মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি, আলহাজ্ব মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম এমপি, ইসরাফিল আলম এমপি, পরিকল্পনা মন্ত্রনালয়ের তথ্য ব্যবস্থ্পানা বিভাগের সচিব ও স্কুলের পৃষ্টপোষক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ, নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এবং বদলগাছি উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোত্তালেব হোসেন, স্কুলের প্রাক্তন ছাত্র বীরমুক্তিযোদ্ধা হাশেম আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, রিফাত সানজিদা ও মাসুদ রানা প্রমুখ বক্তব্য রাখেন।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ