নিয়ামতপুরে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফি হয়েছে।
সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুর উপজেলা যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
বুধবার ২৭ অক্টোবর বেলা ৪টায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সফিউল্লাহ সোনারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ইসাহাক আলী সরকার।
নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি জিএম কাউসারুল ইসলাম রতনের উপস্থাপনায় আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহাবয়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বাচ্চু, নিয়াতমপুর সদর বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির আহাবয়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নওগাঁ জেলা যুবদলের সহ-সভাপতি ও নিয়ামতপুর উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সফিউল্লাহ সোনার, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সামাদ সোনার, আইনুর মেম্বর, পাড়ইল ইউপির বিএনপি নেতা আব্দুল মান্নান, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দিয়ানুদ্দিন, সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন কাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহাবয়ক শহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইসতিকিয়ার শুভ, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান, নূরুন নবী নুহ আলম, সদস্য বুলবুল হোসেন , আনোয়ার হোসেন, হাফেজ বদিউজ্জামান, আশরাফুল ইসলাম, মমতাজ, রাসেল, মনোয়ার, জাকারিয়া, একরামুল হক মিন্টু, আসাদুল হক আলো, আরিফ, মাহবুবুজ্জামান, ক্ইাউম মন্ডল, দোলন সোনারসহ ৮টি ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে দেশের কল্যাণ, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনাসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।