অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯, ৫:০৩ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা।।

মাগুরা শ্রীপুর উপজেলার ওয়াপদা এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ছাইয়ের  তৈরি ক্যামিক্যল এর গুদামে আগুন  লেগে আনুমানিক ১ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এ সময়  খুলনা-ঢাকা মহাসড়কের  প্রায় ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

মাগুরা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক গোলাম সরওয়ার জানান,আজ (১০ অক্টোবর) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে মাগুরা শ্রীপুর উপজেলার ওয়াপদা এলাকায় পাটকাঠির ছাই থেকে তৈরি ক্যামিক্যল এর গুদামে আগুন লাগে।ধারনা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

খবর পেয়ে  মাগুরা ও শ্রীপুরের  ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনা স্থালে পৌছায় এবং আগুন  নিয়ন্ত্রনের চেষ্টা চালাই।পরে মধুখালী ফায়ার সর্ভিসের ১টি ইউনিট এসে যুক্ত হয়।

ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ২ ঘন্টা  চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।এ সময় মাগুরা ফায়ার সার্ভিসের সদস্য জহির রায়সভাপতি হান আহত হয়।তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ সময়  খুলনা-ঢাকা মহাসড়কের প্রায় ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ