নিয়ামতপুরে জলাতঙ্ক রোগ প্রতিরোধে কুকুরের টিকাদান অবহিতকরণ সভা

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৯, ৩:৪১ অপরাহ্ন
কুকুরের টিকদান অবহিতকরণ সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলম...

মোঃ জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর নিয়ামতপুরে জলাতঙ্ক রোগ প্রতিরোধে কুকুরের টিকদান (এমডিভি) কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ৬ই ফেব্রুয়ারী’১৯ বুধবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায়, উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন ডাঃ মোহাম্মদ রোকনুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার নূরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি তোফাজ্জল হোসেন।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মাদ নুর আলম দীন।

কুকুর টিকাদান কার্যক্রম বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন এমডিভি কনসালটেন্ট/সুপারভাইজার জোবায়ের হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ ফয়সাল নাহিদ, ডাঃ এনামূল হক, সাংবাদিক সাগর দাস।

নিয়ামতপুর উপজেলার ৮টি ইউনিয়নে প্রতিটি ইউনিয়নে ৩টি করে টিম (প্রতিটি টিমে ৪জন করে) মোট ২৪টি টিমে আগামী ৯-১৩ ফেব্রুয়ারী’১৯ পর্যন্ত উপজেলার সকল কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধক টিকা দেয়া হবে।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ