৮ সন্তানের জনক-জননী নওগাঁয় বৃদ্ধ-বৃদ্ধা করুন কাহিনী!

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮, ৯:০৪ অপরাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ ।।

নওগাঁয় ৫ ছেলে ও ৩ মেয়ে মোট ৮ জন সন্তানের জনক ও জননী বৃদ্ধ ও বৃদ্ধার দূর্বীসহ জীবন-যাপনের এ যেন এক করুন কাহিনী। অভাবি সংসারের ৮৫ বছরের বৃদ্ধ মোখলেছ আলী ও তার স্ত্রী ৭৫ বছর বয়সের বৃদ্ধা মোমেনা বেগম খেয়ে-না খেয়ে যেভাবে দূর্বীসহ জীবন-যাপন করছেন। বৃদ্ধ-বৃদ্ধা দম্পতিকে খাবারের সহযোগীতা সমাজের কোন দানবীর ব্যাক্তি এগিয়ে আসলে তারা একটু ঠিকমত খাবার খেতে পারত…..?

সম্পতি ফেসবুক এর সুত্র ধরে এক যুবকের দেয়া তথ্যর ভিত্তিতে সরজমিনে নওগাঁর পতœীতলা উপজেলার  গিয়ে প্রতিবেদক নিজেই দেখে আসেন এ দম্পতির করুন কাহিনী। শুক্রবার বিকাল ২ টা ৩০ মিনিটে প্রতিবেদক স্ব-শরীরে হাজির হন দূর্বীসহ জীবন-যাপনকারী ঐ বৃদ্ধ ও বৃদ্ধার বাড়িতে গিয়ে দেখতে পান গ্রামিন মাটির উপর কিছু অংশে ইট বিছানো একটি রাস্তার পার্শ্বে মাটি ও বাশের বেড়া দিয়ে নির্মিত ভাংগা পুরাতন একটি বাড়ি (ঘড়) এঘড়ের সামনে রাস্তার ধারেই চুলাই ভাত রান্না করছিলেন এক মেঝ বয়সী মহিলা। এসময় সাংবাদিক পরিচয় দিয়ে মহিলার সাথে কথা বলে জানাগেল, দুপুরে খাবারের জন্য বিকালে ভাত রান্না করা এ মহিলাটি হলেন বৃদ্ধ-বৃদ্ধা দম্পতির বড় মেয়ে হামিদা বেগম (৩৫)। এসময় তার সাথে কথা বলার ফাঁকে তার পিতা ও মাতা কোথায় জানতে চাইলে সে অপকটে বললেন ঘড়ের ভেতরে শুয়ে আছে। এসময় ঘড়ের ভেতরে গিয়ে দেখা গেল দুই স্বামী-স্ত্রী দুজনেই অসুস্থ্য এজন্য শুয়ে রয়েছেন এসময় বিকাল প্রায় ৩ টা নাগাদ সময় হলেও তারা দুপুরে খাবারই এখনো খেতে পারেননি। ৮৫ বছরের বৃদ্ধ মোখলেছ আলী ঘড় থেকে বাইরে আসতে না পারলেও এসময় তার স্ত্রী ৭৫ বছর বয়সের বৃদ্ধা মোমেনা বেগম ঘড় থেকে বেড়িয়ে এসে জানালেন, তাদের দূর্বীসহ জীবন-যাপনের করুন কাহিনী। তাদের দীর্ঘ সংসার জীবনে আনতাজ আলী (৪৮), মহাতাব (৪২), বুলবুল হোসেন (৩৬), জামাল (২৯) ও সামাদ (২৭) নামের ৫ ছেলে ও হামিদা বেগম (৩২), ফরিদা বিবি (২৫) ও ছকিনা বিবি (২৪) নামের ৩ মেয়ে মোট আটজন সন্তান। ৫ ছেলে ও ৩ মেয়ে ৮ জন সন্তানকেই বিয়ে দিয়েছেন জানিয়ে মোমেনা বেগম বলেন, এরিমধ্যে বড় ছেলে স্থানিয় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আনতাজ প্রায় ৪ বছর পূর্বে মারা গেছেন। এছাড়া বর্তমান ৪ ছেলে বিয়ে করে আলাদাভাবে সংসার পেতেছেন ও ছোট ২ মেয়ে স্বামীর সংসার করলেও আমার মেঝ মেয়ে ফরিদা বিবি স্বামীর সাথে বনিবনা না হওয়ায় তার একমাত্র ছেলে মধু (১৬) কে নিয়ে আমাদের সাথেই থাকছেন।

প্রতিবেদকের প্রশ্নরে জবাবে মোমেনা বেগম আরো বলেন, ছেলেরা মানুষের বাড়িতে দিনমজুরী কাজ করে কোন রকমে তারা তাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে দিন পার করছেন জায়গাঁ-জমি না থাকায় তারাও কষ্টের মধ্যেদিয়ে তাদের সংসার চালাচ্ছেন আমাদের দেখবে বা খাওয়াবে কেমনে তাই এই শেষ বয়সে ও অন্যের বাড়িতে কাজ করে আমরা কোন মতে খেয়ে না খেয়ে বেচেঁ আছি, এরমধ্যে আমরা দুজনই অসুস্থ্য হয়ে পড়ায় মহা-বিপদের মধ্যে দিয়েই দিনরাত্রী পার করছি।

তারা সরকারী কোন সুযোগ সুবিদা পান কিনা এমন প্রশ্ন করা হলে, বৃদ্ধা মোমেনা ফের কান্না জরিত কন্ঠে বলেন, স্থানিয় ইউনিয়ন পরিষদ থেকে আমার স্বামীকে বয়স্ক ভাতার কার্ড করে দিয়েছেন ঐ বয়স্ক ভাতার কার্ড এর টাকা আমাদের ঔষুধ কিনতেই শেষ হয়ে যায় বাবা। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় বৃদ্ধ ও বৃদ্ধা পিতা-মাতার আশ্রয়ে থাকা মেয়ে ফরিদা বিবি বলেন, আমাদের গ্রামের বেশির ভাগ লোকজনই গরীব। তাই আমাদের পিতা-মাতা সহ আমরা মা ও ছেলে অন্যের বাড়িতে কাজ করে কোন রকমে খেয়ে না খেয়ে আমাদের দিন পার হচ্ছে জানিয়ে আরো বলেন, গত ঈদ এর দিন গ্রামে ঘুড়ে তিন পোয়ার মত

(সারে ৭ শত) গ্রাম গোস্ত পেয়েছিলাম। সেই গোস্ত টুকু রান্না করে অসুস্থ্য পিতা-মাতা সহ আমরা মা-ছেলেও খেয়েছি। ঈদের দিন পাওয়া গোস্ত খাওয়ার পূর্বে কতদিন ধরে টাকার অভাবে গোস্ত কিনে খেতে পারিনি আমরা তা আপনাদের বলে বুঝাতে পারবনা। ঈদ উপলক্ষে ইউনিয়ন পরিষদ থেকে যে ২০ কেজি করে চাউল দেয়া হয়েছে সেই চাইল পেয়েছেন কিনা এমন প্রশ্নর জবাবে ফরিদা বিবি জানান, আমাদের পরিবারে ঈদের চাউল দেয়া হয়নি। আমরা চাইল কিনে এনেই খাচ্ছি। এসময় গ্রামের দুজন ব্যাক্তি সাংবাদিক এর কাছে তাদের নাম প্রকাশ না করার শর্তে বলেন, আসলেই আমাদের এ গ্রামে গরীব লোকের সংখ্যাই বেশী, আর এ কারনেই এ গ্রামের গরীব লোকজনের কষ্ট ও বেশী। আপনারা (সাংবাদিক) রা লেখালেখি করে যদি গ্রামের গরীব মানুষের উপকার হয় তাহলে লিখেন বলেই তারা দুজন ঘটনাস্থল থেকে চলে যান।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ