মহসিন মোল্যা, মাগুরা।।
মাগুরা শ্রীপুর উপজেলার ছোনগাছা গ্রামের ইমান উদ্দিন মোল্লা (৮২)।এতটা বয়স পেরিয়ে গেলেও এখনো জোটেনি বয়স্ক ভাতা।তাই এখনো এই বৃদ্ধের জীবন-যাপনের একমাত্র অবলম্বন ভিক্ষাবৃত্তি।
ইমান মোল্লার সংসারে এখন সে এবং সহধর্মিনী ছাড়া আর কেউ নাই। একমাত্র ছেলে সে ও নিরুদ্দেশ।বেশ কিছুদিন আগে একমাত্র মেয়ের বিয়ে সম্পন্ন হয়েছে।সংসার এখন বুৃড়া আর বুড়ির। তার নিজস্ব কোন জমি-জমা নাই।জীর্ন কুঠিরে তাদের বসবাস।এতটা বয়স পেরিয়ে গেলেও জোটেনি বয়স্কভাতা। এই বয়স্কভাতা সরকার কাদের কাদের জন্য বরাদ্দ রেখেছেন? ইমান উদ্দিন মোল্লা যদি বয়স্কভাতা থেকে বঞ্চিত হয় তাহলে বয়স্কভাতার প্রাপ্ত দাবিদার কে?
এ বিষয়ে জানতে চাইলে বৃদ্ধ ইমান উদ্দিন মোল্লা বলেন, সরকার ভিক্ষুক মুক্ত মাগুরা ঘোষনার পরেও আমাকে বাধ্য হয়ে ভিক্ষা করতে হয়। কারন ভিক্ষা না করে খাব কি? সরকার যদি আমাকে একটা বয়স্কভাতার ব্যবস্হা করত তাহলে আমার এই বয়সে আর ভিক্ষা করতে হত না।বয়স তো আর কম হল না আর পারি না।
You must be logged in to post a comment.