৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২, ২:২৭ অপরাহ্ন

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সূচি অনুযায়ী আগামী ২৪ জুলাই লিখিত পরীক্ষা শুরু হয়ে চলবে ৪ আগস্ট পর্যন্ত।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহম্মদ সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

আদেশে বলা হয়, ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ২৪ জুলাই, চলবে ৪ আগস্ট পর্যন্ত। পরীক্ষার হল, আসনবিন্যাস ও বিস্তারিত বিষয়াদি পরে জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, গত বছরের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৮টি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন, যা বিসিএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আবেদন।

২০২০ সালের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। পরে ৩০ ডিসেম্বর থেকে শুরু হয় আবেদনপ্রক্রিয়া। এ পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জনকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে।

শুরুতে আবেদনের শেষ সময় গত বছরের ৩১ জানুয়ারি করা হলেও পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সুপারিশে সময় বাড়িয়ে ওই বছরের ৩১ মার্চ পর্যন্ত করা হয়।

এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশে ১০০, পররাষ্ট্রে ২৫ এবং শিক্ষায় ৮৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া ৪৩তম বিসিএসে নিয়োগ পাবে অডিটে ৩৫ জন, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪, সমবায়ে ২০, ডেন্টাল সার্জন পদে ৭৫ জনসহ অন্যান্য ক্যাডারে আরও ৩৮৩ জন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ