২৫ বছর ধরে পত্রিকা বিক্রি করছেন কামাল পাসা

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯, ৭:৩৬ অপরাহ্ন

সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদ।।

রায়গঞ্জ উপজেলা চাঁন্দাইকনা সেরপুর এলাকার বাসিন্দা ছিলেন আব্দুর রশিদ ওরফে কামাল  পাসা। অনেক পত্রিকার ভিড়ে তার প্রিয় কিছু স্থানিয় ও বগুরাসহ ঢাকার কিছু পত্রিকা দিয়েই তার অবিরাম পথচলা। পত্রিকা বিক্রির নেশায় তার ২৫ বছর ধরে চান্দাইকনা তার স্থায়ী ভাবে বসবাস।

পত্রিকা বিক্রি আজ তার পেশা হয়ে দাঁড়িয়েছে। বছরের পর বছর জনগণের আপনজন পাঠক প্রিয় স্থানীয় আঞ্চলিক ও জাতীয় পত্রিকা বিক্রি করে পেয়েছেন ব্যাপক পরিচিতি। বছরে মাত্র কয়েকদিন ছুটি ব্যতীত প্রতিদিনই ভোর হওয়ারর অনেক আগেই তাকে বিছানা ছাড়তে হয়। গন্তব্য চান্দাইকনা, বুয়াগাতি, নিমগাছি, ধুবিল, মালতিনগর, ইছিদহ,  রৌহদহ, ঝুরঝুরি, কেশনাদিঘি, তাড়াশ, বিনসাড়া, ধোপাগাড়ি, বশতুল, গুল্টাসহ আমশড়া জোরপুকুর বাজার চত্বরে ৩০ দিনই তাঁকে এ গন্তব্যে আসতে হয়। গ্রামে মাথা গোঁজার ঠাঁই হিসেবে যৎসামান্য জমি কিনে নির্মাণ করেছেন নিজস্ব বসতবাড়ি। কামাল পাসা ও তার স্ত্রী  সীমা আক্তার দম্পতির জীবনে ১ মেয়ে ও ১ ছেলে। ছেলেকে ও মেয়েদেরকে  পড়া – লেখা করাতে তাকে একটু হিমশিম খেতে হয়।

পত্রিকা বিক্রি মধ্য দিয়েই কামাল পাসা তার  অধিক কষ্টের মাধ্যমে  সংসারের যাবতীয় ভরণপোষণসহ অন্যান্য ব্যয় মিটিয়ে কোনো রকম সাংসার জীবন অনেকটা কষ্ট করে  চলাচ্ছেন।  জীবনের অবশিষ্ট সময় পত্রিকা বিক্রি করেই বেঁচে থাকতে চান কামাল পাসা। ভবিৎষদে কোনো এক সময় তিনি হজ্জ পালন করবেন বলে নিয়ত করছেন। প্রতিনিয়ত চান্দািকনা নিঝুম নিজ বাড়ি থেকে আগে ছিল বাইসাইকেল এখন বর্তমানে চিরচেনা সেই মোটরসাইকেল হাঁকিয়ে ছুঁটে চলেন বিরামহীন। প্রিয় স্থানীয় আঞ্চলিক ও জাতীয় পত্রিকা নিয়ে পাঠকের দ্বারে দ্বারে।

জীবন যৌবনের অববাহিকায় নানা দুঃখ কষ্ট ও দুর্দশার অবসান ঘটিয়ে কামাল পাসা এখন স্বচ্ছল স্বাবলম্বী সময়ের ধারাবাহিকতায় অনেক সময় পেরিয়ে গেছে। বর্তমানে সময় নানা পত্রিকার জটলার ও জীবন যুদ্ধে সংগ্রাম করে ৩৫ বছর বয়সি কামাল পাসা চাহিদার প্রতি সম্মান জানিয়ে এখনো সবার আগে স্থানীয় আঞ্চলিক ও জাতীয় পত্রিকা নিয়ে হাজির হচ্ছেন।

কামাল পাসা আরো বলেন, সবচেয়ে বড় পওয়া হলো গোটা রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা এলাকায় পাঠক প্রিয় স্থানীয় আঞ্চলিক ও জাতীয় পত্রিকার পাঠকদের দরজায় পৌঁছে দেওয়ার মাধ্যমে যে ভালোবাসা ও সম্মান অর্জন করছেন তা অন্য পথে হয়তো আদৌ সম্ভব হতো না।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ