ধানমন্ডি পনেরো নম্বর ইবনে সিনায় গিয়েছিলাম ডাক্তারকে কয়েকটা টেস্টের রেজাল্ট দেখাতে। সিরিয়ালে থাকতে থাকতে ইফতারের সময় ঘনিয়ে আসলো। ইফতারির মিনিট বিশেক আগে দেখলাম একটা ব্যাগ থেকে হাসপাতালের একজন সবার হাতে একটা করে ইফতারির প্যাকেট ধরিয়ে দিচ্ছে।
এর মধ্যেই আরেকজন শরবতের বোতল দিয়ে গেল। ডাক্তারের সহকারী ড্রয়ার থেকে ওয়ান টাইম গ্লাস বের করে দিলো। আশেপাশে দুয়েকজন রোগী আর তাদের আত্মীয় স্বজনদের সাথে কথা বলে জানলাম ইবনে সিনার সব ব্রাঞ্চে রোগী আর তাদের স্বজনদের জন্য প্রতিদিন ইফতারের জন্য বিনামূল্যে খাবার দেওয়া হয়। অথচ এই ব্যাপারে কোথাও কোন মার্কেটিং বা পোস্টার কিছুই চোখে পড়েনাই আমার। একদম চুপচাপ ওরা কাজটা করে যায়।
শুধু দেওয়ার জন্য দেয় এমনটাও না। খেজুর থেকে শুরু করে ছোলা-মুড়ি, জিলাপি, পেঁয়াজু, বেগুনি, ডিমচপ সবই ছিলো এই প্যাকেটের মধ্যে। মোট কথা সারাদিন রোজা রেখে একটা ভরপুর ইফতারির জন্য যা যা লাগবে সবই দেয় ওরা।
অন্য হাসপাতালগুলো এরকমটা করে নাকি জানি না। তবে এই উদ্যোগটা আমার বেশ ভালো লেগেছে।
হ্যাঁ ভাই এটার নাম ইবনে সিনা হাসপাতাল।
-মোঃ তাজুল ইসলাম।
You must be logged in to post a comment.