প্রতীকী ছবি
ফারুক আহমেদ, সিরাজগঞ্জ।।
সলঙ্গা থানার হাটিকুমরুল রোড গোল চত্বরে পিক-আপ গাড়ীর ধাক্কায় আহত শিশু সুজন (৭) চিকিৎসাধীন অবস্থায় বগুড়া সজিমেক হাসপাতালে মারা গেছে।
শিশু সুজন সলঙ্গা থানার গোয়ালবাড়ী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, বুধবার দুপুরে শিশু সুজন হাটিকুরুল রোড গোলচত্তরে রাস্তা পার হওয়ার সময় একটি পিক-আপ গাড়ী তাকে ধাক্কা দিলে গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতেই শিশুটির মৃত্যু হয়। ঘাতক পিক-আপ গাড়ীটিকে পুলিশ আটক করলেও পালিয়ে যাবার কারনে চালককে আটক করা সম্ভব হয়নি।
You must be logged in to post a comment.