মোঃ শাকিল হোসেন, পাবনা প্রতিনিধি ।।
পাবনা শহরের পার্শ্ববর্তী টেবুনিয়ার হাজেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকেরা সরকারি নির্দেশ ছাড়াই শিক্ষার্থীদের কাছ থেকে এ বছরের ব্যবহৃত পুরাতন বইগুলো নিয়ে নিচ্ছেন। অভিযোগ রয়েছে যে, এসকল বইগুলো নিয়ে বাজারে পুরাতন কাগজ হিসেবে বাজারে বিক্রি করা হচ্ছে।
এতে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। এ স্কুলে ছাত্রীদের কাছ থেকে পুরাতন বইগুলো ফেরত দিতে বাধ্য করা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে উক্ত স্কুলের প্রধান শিক্ষক বোরহান বই ফেরত নেয়ার বিষয়টি স্বীকার করেন।
এ রকম কোনো সরকারি নির্দেশনা আছে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কোনো সরকারি নির্দেশনা নেই। তাহলে কেন নেয়া হচ্ছে? এ প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি এ সময় বই সঙ্কটের কথা উল্লেখ করেন। কিন্তু পুরাতন বই বিক্রির বিষয়টিও তিনি স্বীকার করেন।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.