সুদের টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায়,এনজিও থেকে উত্তোলনের টাকা ছিনতাই!

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২১ অক্টোবর, ২০১৯, ৬:০৫ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা।।

গতকাল (২০ অক্টোবর) বরিবার বিকালে মাগুরা শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নে সুদের টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় শ্রীপুর আশা এনজিও থেকে ৪০ হাজার টাকা উত্তোনল করে বাড়ি ফেরার পথে ২ সুদখোর মিলে মোটরসাইকেলে ব্যাটারি চালিত বাইককে ধাওয়া করে,গাড়ির গতিরোধ করে ফ্লিমি ইষ্টাইলে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।অভিযুক্তরা হলেন মাগুরা শ্রীপুর উপজেলার আমলসার গ্রামের বাজোর ছেলে সুদ ব্যবসায়ী বুলু ও আব্দার কাজীর ছেলে সুদ ব্যবসায়ী ইমামুল।টাকা ছিনতাইয়ের সঠিক বিচারের দাবিতে এখন দ্বারে দ্বারে ঘুরছেন ভূক্তভোগী এই পরিবার।

অসহায় ভূক্তভোগী রেবেকা বেগম জানান,আমার ছেলে ভ্যান চালাইতে গিয়ে দূর্ঘটনায় অসুস্হ হয়ে পা ভেঙ্গে যায়।তখন ছেলের চিকিৎসা ও সংসার চালানোর জন্য আমাদের গ্রামের বুলু ও ইমামুলের কাছ থেকে ১৯ হাজার টাকা সুদে নিই।সুদের এই টাকার জন্য প্রতি সপ্তাহে আমাদের ১ হাজার টাকা সুদ দিতে হতো।প্রতি সপ্তাহে এই টাকা দেওয়ার পরেও তাদের ১৯ হাজার টাকা পরিশোধ হয় নাই বলে তারা জানাই।এবং টাকা পরিশোধের জন্য তারা আমাদের উপর চাপ দিতে থাকে।তাই আমরা তাদের টাকা পরিশোধ করার জন্য আশা এনজিও থেকে ৪০ হাজার টাকা উত্তোলন করি।কিন্তু বাড়ি ফেরার পথে এরা দুজনে আমার গাড়ি থামিয়ে আমাকে বিবস্ত্র ও লাঞ্চিত করে সব টাকা কেড়ে নিয়ে চলে গিয়েছে।

রেবেকা বেগমের স্বামী মোতাহার বিশ্বাস জানান,আমরা খুব অসহায়।কিন্তু আমাদের শত কষ্টের মধ্যে ও তাদের সুদের টাকা পরিশোধ করা জন্য চেষ্টা করেছি।কিন্তু আমার স্ত্রীকে আজ ওরা রাস্তার মাঝে বিবস্ত্র করেছে,গায়ে হাত তুলেছে আমি এর সঠিক বিচার চাই।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহবুবুর রহমান জানান,ভোক্তভূগি পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ হয়েছে।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ