সিরাজহঞ্জের তিনটি উপজেলায় টানা ৯দিনের শৈত্যপ্রবাহ ইরি-বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯, ৪:৫৪ অপরাহ্ন

ফারুক আহমেদ, সিরাজগঞ্জ।।

সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ সিরাজগঞ্জের তিনটি উপজেলা রায়গঞ্জ,তাড়াশ, উল্লাপাড়া টানা ৯দিনের শৈত্যপ্রবাহে বোরো বীজতলা শীতজনীত রোগে আক্রান্ত হওয়ায় আগামী ইরি বোরো আবাদ হুমকির মুখে পড়ার আশস্কা দেখা দিয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, আগামী ইরি বোরো মৌসুমে আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৫’শ হেক্টর। লক্ষ্য অর্জনে বীজতলা তৈরি করা হয়েছে ১ হাজার ৫০ হেক্টর জমিতে টানা ৯ দিনের শৈত্যপ্রবাহে অধিকাংশ বীজতলার চারা শীত জনিত কারণে আক্রান্ত হয়ে সাদ – হলুদ বর্ণ হয়ে যাচ্ছে।

বীজতলা সাদা ও হলুদ বর্ণ হয়ে ব্যাপক্ষ আকারে চারা মরে যাওয়ায় আহামী বোরো আবাদ নিয়ে হতাশায় ভুগছে এ থানার কষক। বীজতলা রক্ষায় উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদের নিয়ে উঠোন বৈঠক করে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করছেন। উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাই বীজতলা রক্ষায় কৃষকদের উদ্দেশ্য বলেন, শৈত্যপ্রবাহ চলাকালিন বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে। রোদ দেখা দিলে পলিথিন মুড়িয়ে রাখতে হবে। সকালে নলকূপের গরম পানি বীজতলায় দিতে হবে, সন্ধ্যার আগে পানি নিস্কাশন করে বীজতলা শুকিয়ে দিতে হবে।

এছাড়া ১০ লিটার পানিতে ৬০ গ্রাম থিওভিট,৬০ গ্রাম পটাশ ও ২৫ গ্রাম ইউরিয়া সার গুলিয়ে ম্প্রে মেশিন দ্বারা চারায় ছিটাতে হবে। একুই কথা তাড়াশ উপজেলার কৃষি কর্মকর্তা মোছাঃ লুনা খাতুন ও এই একুই পরামর্শ দিয়েছেন। উল্লেখিত পরামর্শগুলো মেনে চললে বীজতলা সম্পূর্ণভাবে রক্ষা পাবে। চারা সংকটে কাটাতে শুকনো জমিতে বীজতলা তৈরি করা যেতে পারে। এতে আগাম ইরি – বোরো মৌসুমে চারা সংকট কাটিয়ে উঠা সম্ভব।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ