সিরাজগঞ্জ সলঙ্গায় দেড় কিলোমিটার সংযোগ সড়কের বেহাল অবস্থা 

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯, ৫:৪৮ অপরাহ্ন

সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদ।।

সিরাজগঞ্জ জেলায় সলঙ্গা থানার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নে খু্দ্দর্শিমলা গ্রামের মসজিদ তোলা পাকা মোড় থেকে আমশড়া জোড়পুকুর বাজার পযর্ন্ত আঞ্চলিক সড়কের সংযোগ সড়কটির অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছে।

থানার ১নং রামকৃষ্ণপুর  ইউনিয়নে খদ্দর্শিমলা গ্রামে মাত্র দেড়  কিলোমিটার কাঁচা সড়কটি নিচু হওয়ায় প্রতিবছর জুন মাসের মাঝামাঝি থেকে বিষেশ করে খুদ্দর্শিমল মৃত মহিরের বাড়ির পার্শ্বে আগষ্ট, সেপ্টম্বর মাস পর্যন্ত এখানে পানিতে পূর্ণ থাকে। বন্যা ও বৃষ্টির পানি বের হবার কোন ব্যবস্থা নেই। ফলে রাস্তাটি পানিতে পূর্ণ থাকায় নিচে ব্যাপক কাঁদার সৃষ্টি হয়। আর এতে এটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। ফলে আমশড়া বাজার হতে খু্দ্দশিমলা গ্রামের ভিতর দিয়ে সুতাহাটি বাজার পর্যন্ত কয়েক গ্রামের লোকজনের প্রায় ৪ মাস এই রাস্তায় চলাচল বন্ধ হয়ে যায়। খু্দ্দর্শিমলা গ্রামের জালাল উদ্দিন, পীর মুজহার আলী, সাইফুল ইসলাম, আব্দুল কুদ্দুস, আমজাদ হোসেন, আবুল কালাম, আব্দুস সালাম, আমশড়া জোরপুকুর বাজারের চায়ের দোকান দার আজাদ আলী  ও ইদ্দিস আলী জানান, তাদের গ্রামেরসহ খুদ্দর্শিমলা গ্রাম মিলে প্রায়  ৮ হাজার লোক বসবাস করেন। এদেরকে আমশড়া জোরপুকুর বাজার থেকে কথিত সংযোগ সড়ক হয়ে সুতাহাটি মূল রাস্তায় প্রতিদিন যাতায়াত করতে হয়।

গ্রামের স্কুল কলেজের ও মাদ্রাসায় শিক্ষার্থীদের কে এই পথে প্রতিদিন তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়। এছাড়া গ্রামবাসীকে তাদের নিত্য প্রয়োজনে থানার সলঙ্গার হাট, আমশড়া হাট- বাজার, উনুঁখার হাট, দবিরগঞ্জ বিশ্বরোড সহ সিরাজগঞ্জ জেলা শহরে যাতায়াত করতে হয় এই রাস্তা হয়েই। অথচ এটি পুরো বর্ষার মৌসুমে পানি ও কাঁদায় পরিপূর্ণ থাকায় কেউ এই পথে চলতে গেলে হাঁটু পর্যন্ত কাঁদায় দেবে যায়। আর এই কারণে বষার্ মৌসুমে গ্রামের কেউই এই পথে চলে না। চলতে পারে না কোন যানবাহনও। গ্রামের লোকজনকে রাস্তার পাশে মৃত মহির, সহেদ আলী,  আজহার আল সহ বেশ কয়েকজনের বাড়ির আঙ্গিনা দিয়ে বিকল্পভাবে মূল রাস্তায় যাতায়াত করতে হয়। অন্যের বাড়ির উপর দিয়ে হাঁটতে গিয়ে নানা কটু কথা শুনতে হয় সংশ্লিষ্ট বাড়িগুলোর লোকজনের কাছ থেকে। এমনকি বেড়া দিতে দেখা গিয়েছে। কিন্তু এর পরেও এই বিকল্প পথেই হাঁটতে বাধ্য হতে হয় বর্ষার মৌসুমে।

এর আগে স্থানীয় ইউপি মেম্বর ও চেয়ারম্যানদেরকে রাস্তাটি উঁচু করার ব্যবস্থা নেবার জন্য গ্রামবাসীর পক্ষ থেকে অনেক বার আবেদন জানানো হয়েছে। কিন্তু তাদের আবেদন আমলে নেয়নি কোন জনপ্রতিনিধি। নিলেও ধারাকামলা শইয়ের মতো। ফলে গ্রামবাসীর বিশেষতঃ বর্ষার মৌসুমে এই পথে চলতে চরম দুভোর্গ পোহাতে হচ্ছে। গ্রামের লোকজন অনতি বিলম্বে খুদ্দশিমলা মসজিদ তোলা পাকা হতে আমশড়া বাজার পর্যন্ত এছাড়া খুদ্দশিমলা মৃত মহিরের বাড়ির পার্শে পানিতে তলিয়ে থাকা এই রাস্তাটি উঁচু করে পূণঃনিমার্নসহ পাকা করার দাবি জানিয়েছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নের পঞ্চক্রোশী চেয়ারম্যান রফিকূল ইসলাম (হিরো) সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান,খুর্দ্দশিমলা গ্রামের লোকজনের কথিত সংযোগ সড়কে চলাচলের দুভোর্গের বিষয়টি তিনি জানেন।

রফিকুল ইসলাম (হিরো)  জানান, গেল বছর তিনি উদ্যোগ নিয়ে কালিকাপুর বাজার হতে খুর্দ্দশিমলা গ্রামের মসজিদ তোলা পর্যন্ত সংযোগ সড়ক পাকা করা হয়েছে। আর বাকি অংশটুকু সংযোগ সড়কটি আগামি চলিত বছরে মধ্যে খুর্দ্দশিমলা মসজিদ তোলা হতে আমশড়া জোরপুকুড় বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক পাকা করা হবে। 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ