সলঙ্গা (সিরাজগঞ্জ) থেকে ফারুক আহমেদ।।
ঈদুল আযহা কোরবানির ঈদকে সামনে রেখে শেষ মুর্হতে জমে উঠেছে সিরাজগঞ্জ সলঙ্গায় কোরবানির পশুর হাট। বিদেশী গরু না আশায় খুশি বিক্রিয়াতা। দাম ভাল যায় কিছুটা খুশি বিক্রেতা একটু দাম বেশি বলে যানান, ক্রেতার আব্দুল খালেক, সাবেক মেম্বর আতাউর রহমান আলহাজসহ অনেকে।
আর ভাল দামে গরু বিক্রি করে খুশি সাবেক মেম্বর আব্দুল জলিলসহ আরো অনেকেই। সিরাজগঞ্জ জেলার সদরসহ ৫ টি উপজেলা এলাকার বৃহত্তম পশুর হাট গুলো। ইতোমধ্যে বোয়ালিয়া, গ্যাসলাইন, সলঙ্গা, তাড়াশ, খালকুলা,নিমগাছিসহ এই সব বিভিন্ন হাটগুলোতে দেশি গরু,ছাগল ও মহিষের ব্যাপক আমদানি লক্ষ্য করা গেছে। ক্রেতারা দেশি গরুর এমন সমাহার দেখে বেজায় খুশি হলেও কিনতে গিয়ে খাচ্ছেন হোঁচট।
বিক্রেতারা অধিক দাম হাকার বেশি ভাগ ক্রেতাই গরুর আকার ও ধরণ দেখে ফিরে যাচ্ছেন। শেষের দিকে সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ ও উল্লাপাড়া এ দুই উপজেলার মধ্যস্থলে সলঙ্গা থানার সামনে থাকা গরুর হাটে গিয়ে দেখা গেছে, সেখানে বিপুল পরিমাণ দেশি গরু/ছাহল,মহিষ আমদানি হয়েছে। সাধারণ ক্রেতার পাশাপশি ওই হাট থেকে গরু,ছাগল ও মহিষ কিনতে ব্যস্ত সময় পার করেছেন পশু ব্যবসায়ীরা। এই হাটে গরু বিক্রেতারা দাবি করেন। তারা কোন প্রকার মোটাতাজাকরণ ওষুধ ছাড়া প্রকৃতি হতে প্রাপ্ত ঘাস, ভাতের মার,চালের গুঁড়ো,আবার কেউ কেউ ঘাস চাষ করে তারা গরুকে খাইয়েছেন। এই হাটের গরুগুলোতে কোন প্রকার রোগ জীবাণু নেই বলেও তারা দাবি করেন। পশু ক্রয়-বিক্রয়কারী ব্যবসায়ী ঘোড়া মহির বলেন, সিরাজগঞ্জ জেলার পশুর বড় হাটগুলোর মধ্যে সলঙ্গা থানার সলঙ্গা বাজারের এ হাটটি অন্যতম।
এখানে প্রতি সোমবার হাটের দিনই বিপুল পরিমাণ গরু,ছাগল ও মহিষের আমদানি হয়ে থাকে। তুলনামূলকভাবে এ হাটের পশুর দাম কিছুটা কম। যে কারণে পশুর ক্রয়-বিক্রয়কারী ব্যবসায়ীরা ১ মাস আগে থেকে পশু কিনে কোরবানি ছাড়াও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নিয়ে থাকেন। অন্য এক পশুব্যবসায়ী আব্দুল খালেক বলেন,অন্যান্য বছরের তুলনায় এবার গরু ছাহল,দুম্মা ও মহিষের দাম অনেকটাই চড়া। তবে সরকার যদি ভারত থেকে গরু আমদানি করে তবে বাংলাদেশের হরু পালন কারী কৃষক ও গবাদি ব্যাবসায়ীরা দারুনভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এদিকে হাট ইজারাদার ও ব্যবসায়ীরা জানিয়েছেন,ঈদের শেষ সাপ্তাহ হওয়ায় হাটগুলো পুরোপুরি ভাবে জমে উঠেছে বেড়েছে কেনাবেচা মানুষের পদচরনায় মুখরিত সলঙ্গার হাট।
You must be logged in to post a comment.