সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদ।।
সিরাজগঞ্জ সলঙ্গায় চলিত বছর উল্লেখ যোগ্য কমেছে ধানের আবাদ, বিপরীতে সেসব জমিতে বেড়েছে নতুন পুকুর খনন করে করা হচ্ছে মাছ চাষসহ অন্যান্য ফসল।
কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, ধান চাষের খরচ বৃদ্ধি ও সেই তুলনায় লাভ অত্যন্ত কম এবং ন্যায্যমূল্য না পাওয়ায় এছাড়া বর্তমান সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ন্যায্যমূলে ধান ক্রয় না করে এমনকি কৃষকদের মূল্যয়ন না করে ক্রমাগত ধান চাষে খরচ বৃদ্ধি পাওয়ায় মূলত ধান চাষ কমে যাওয়ার প্রধান কারণ।
সলঙ্গার ক্ষোভ প্রকাশ করে একাদিক কৃষক বলেন, গত ইরি মৌসুমে আমি ৫ বিঘা জমিতে ঋণ দেনা খরচ করেছিলাম ৫০০০ হাজার টাকা আর আমি ধান বিক্রি করে পেয়েছিলাম ৩০০০ হাজার টাকা আমার ঐ সময় ঘাটতি ছিল ২০,০০০হাজার টাকা । তাই এখন সে জমিগুলোতে শোভা পাচ্ছে সারি সারি পুকুর ও মাছচাষে।
সলঙ্গার কৃষক ও মাছ চাষি হাব্বির রহমান (হবির) বলেন চাষযোগ্য চার ভাগের তিন ভাগ জমিতেই মাছসহ অন্যান্য ফসল চাষ করা হচ্ছে। তাছাড়া চলতি মৌসুমে মাছের ফলন ভাল ও দাম বৃদ্ধি পাওয়ায় এমনি কি মাছচাষে খরচ কম হওয়ায় ধানচাষের চেয়ে সলঙ্গায় মাছচাষসহ ও অন্যান্য ফসল চাষে উল্লেখ যোগ্য বেড়েছে। সলঙ্গার মাছ চাষি খলিলুর রহমান জানান,দেশি ও বিদেশী উন্নত জাতের মাছ চাষ করে এ অঞ্চলের সাধারণ মানুষ লাভমান হচ্ছে। তাছাড়া মাছের রোগ বালায় কম হওয়ায় খুশি তারা।
মাছচাষি গোলবার হোসেন বলেন, এই বছরে বৃষ্টিপাত কম হওয়ায় আবহওয়া ভাল থাকায় এবারে রেনু পোনার ফলন ভালো হওয়ায় মাছ চাষিরা লাভের আশায় দিন গুনছেন। সলঙ্গার মাছ চাষি ফারুক আহমেদ জানান, সবকিছু ঠিকঠাক থাকলে এ বছর মাছ থেকে লাভবান হয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলবে সলঙ্গার মাছ চাষিরা।
You must be logged in to post a comment.