সলঙ্গা (সিরাজগঞ্জ) থেকে ফারুক আহমেদ।।
গত ৩১শে অক্টোবর দৈনিক সংগ্রাম পত্রিকায় নিউজ প্রকাশের পর ইসলামী ব্যাংকের সদস্য সচিব শরীয়াহ সুপারভাজারি কমিটি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রফেসর শায়েখ ড, মোহাম্মদ আব্দুস সামাদ সাহেবের প্রচেষ্টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড -এর ৩৪৪ তম শাখা গত ২৪শে জুলাই বুধবার সকাল ১০টা সময় সলঙ্গায় মাদ্রাসা মোড় সংলগ্ন চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমানের কমপ্লেস ভবনে উদ্বোধন করা হয়। সিরাজগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা, মোঃ আব্দুল আজিজ প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।
ব্যাংকের অ্যডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার ইমন,ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা ইয়াহিয়া,ব্যাংকের সদস্য সচিব শরীয়াহ সুপারভাইজরি কমিটি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রফেসর শায়েখ ড, মোহাম্মাদ আব্দুস সামাদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোন প্রধান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুস সোবহান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মাহফুজুর রহমান, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামিলীগের সলঙ্গা থানা সভাপতি আলহাজ আমজাদ হোসেন,মোছাঃ শানাজ পারভীন। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা, আব্দুল আজিজ প্রধান অতিথির ভাষণে বলেন,ইসলামী ব্যাংক দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপর্ণ ভুমিকা পালন করছে। এই ব্যাংক বিশ্বব্যাপী স্বীকৃত শক্তিশালী ব্যাংক। দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম শরীআহ ভিত্তিক বাণিজ্যিক ব্যাংক ইতো মধ্যে ৩৪৩তম শাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেট হতে কল্যাণমুখী ব্যাংক সেবার মাধ্যমে এ ব্যাংক সকল মানুষের আস্থা ও বিশ্বাসের অন্যান্য পতিষ্ঠান হিসেবে স্বীকৃত পেয়েছে। ইসলামী ব্যাংক বিশ্বের শীর্ষ ১০০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে বিশেষ গৌরবের অধিকারী।
কোটি গ্রাহকের আস্থা ও ভালোবাসা, গণমানুষের অকুন্ঠ সমর্থন, কর্মকর্তাদের সততা,দক্ষতা ও আন্তরিকতা ইসলামী ব্যাংকের ধারাবাহিক সাফল্যের চালিকাশক্তি। তিনি বলেন, এই ব্যাংকের আমানত ২০১৯ সালের প্রথম ছয় মাসে ৫ হাজার কোটি টাকা বেড়ে প্রায় ৮৬ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শল্পে উদ্ভাবনী বিনিয়োগের জন্য সিবাফি প্রদত্ত বিশ্বসেরা ইসলামিক ব্যাংক সিবাফি অ্যাওয়ার্ড ২০১৯ অর্জন করেছে ইসলামি ব্যাংক। তিনি বলেন,ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নারী উদ্যোক্তা উন্নয়ন মুরগি, মৎস্য, প্রাণি সম্পদ ভরা কৃষি ও কৃষিভিত্তিক শল্পে বিনিয়োগ প্রদানের মাধ্যমে সিরাজগঞ্জ সলঙ্গা ও তাড়াশের অন্তনিহিত অফুরান্ত সম্ভানাকে কাজে লাগিয়ে ইসলামী ব্যাংক উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে। তিনি আরো বলেন,সলঙ্গা শাখার মাধ্যমে অত্র এলাকায় ইসলামী ব্যাংক -এর সোয়া কোটি গ্রাহকের কল্যাণমূলক সেবার পরিধি আরো বিস্তৃত হলো। তিনি ইসলামী ব্যাংকের আধুনিক সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানান।
প্রথম দিনে ইসলামী ব্যাংকের সলঙ্গা শাখায় শতস্ফুর্ত হাজার হাজার গ্রাহক আকাউন্ড খোলায় তিনি আন্দদিত ও খুশি।
You must be logged in to post a comment.