ফারুক আহমেদ, মিরাজগঞ্জ।।
খানাখন্দের কারণে গত সোমবার সকাল ১০টা থেকে সন্ধা পর্যন্ত থেমে থেমে সিরাজগঞ্জ সলঙ্গাসদর থেকে তাড়াশ ঝুরঝুরি ব্রীজ পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তা তীব্র যানজটের সৃষ্টি হয়।
ফলে পশ্চিমাঞ্চল ও সলঙ্গা বাজারে আসা ও বিশ্বরোডে মাছের আরোতে মাছ বিক্রিসহ ঢাকা, সিরাজগঞ্জ সহর, বগুগা ও উল্লাপাড়াগামী হাজার হাজার অটোরিকসা, ভটভটি, নছিমন, করিমন, ছিএনজিসহ অন্যান্য যানবাহন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকে।
৮ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লেগে যায় ১ থেকে দেড় ঘন্টা। এতে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। তাড়াশ হতে সলঙ্গা বিশ্বরোডগামী আমশড়া গ্রামের অটোরিকসা চালক আব্দুল হান্নান জানান, রাস্তাটা খানাখন্দের কারণে আমি অটোরিকসা নিয়ে রাস্তায় যেতে ভয় পাই।
একুই গ্রামের অটোচালক আব্দুল মজিদ বলেন, তাড়াশ ঝুরঝুরি ব্রীজ থেকে সলঙ্গাসদর পর্যন্ত পুরো রাস্তাই খানাখন্দে ভরা এ কারণে গাড়ি দ্রুতগতিতে চালানো সম্ভব হয় না। যার কারণে ১৫ – ২০ মিনিটের পথ পাড়ি দিতে ১ থেকে দেড় ঘন্টা সময় লেগে যায়। অটো পরিবহনের ডাক্তার ফারুক আহমেদ নামের এক যাত্রী বলেন, এতক্ষণ সিরাজগঞ্জ সহরে পৌছে যাওয়ার কথা। সেই এই ৮কিলোমিটার পথ পাড়িতে লাগলো এক থেকে দেড় ঘন্টা এলাকার সচেতন ও অভিজ্ঞ মহল পরিবেশ বানন্ধব সরকারের কাছে দাবি জানান, রাস্তাটা যেন পূর্ণবার সংস্কার করে সাধারণ পথচারীদের জন্য সুযোগ করে দেন।
You must be logged in to post a comment.