সিরাজগঞ্জ সলঙ্গাতে জমে উঠেছে আমন ধানের চারার হাট

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৪ আগস্ট, ২০১৯, ১:২৫ অপরাহ্ন

সলঙ্গা( সিরাজগঞ্জ)থেকে ফারুক আহমেদ।।

বন্যার পর সিরাজগঞ্জের সলঙ্গা থানার সলঙ্গা হাটসহ থানার বিভিন্ন হাটে আমন ধানের চারা বিক্রির জমে উঠলেও উচ্চমূল্যে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। বাজার নিয়ন্ত্রণে সরকারি হস্তক্ষেপ না থাকায় বিক্রেতারা ইচ্ছামতো নিচ্ছেন চারার মূল্য।

এদিকে বন্যার ক্ষতি পুষিয়ে নিতে সংশ্লিষ্ট কৃষি অফিস কৃষকদের উচ্চমূল্যে আমন ধানের চারা কিনে জমিতে রোপণের পরিবর্তে আগাম জাতের ভুট্রা,সরিষা ও শাকসবজি চাষের জন্য পরামর্শ দিচ্ছে। সম্প্রতি বন্যায় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আর ক্ষতিগ্রস্তের তালিকায় প্রান্তিক ও বরগা কৃষকের সংখ্যাই বেশি। কৃষকরা বন্যার ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে এমনকি  গত ইরি- বোরো ধানের লোকসানের বোঝা মাথায় নিয়ে এবারো আমন ধান রোপণেন প্রতি ঝুঁকে পড়েছেন।

তাই এই জেলার সলঙ্গা থানাসহ তিনটি উপজেলা রায়গঞ্জ,তাড়াশ উল্লাপাড়ার কৃষকরা আমন ধানের চারা সংগ্রহের জন্য ছুটছেন বিভিন্ন হাট-বাজারে। বন্যারর পর থেকেই সলঙ্গা থানায় আমশড়া, কেশনাদিঘি, উনুঁখা, সলঙ্গাসদরসহ প্রতিদিন বিভিন্ন হাটে ধানের চারা বিক্রির হাট বসে। সলঙ্গা থানার আমশড়া প্রাচীন এবং ফাজিল ডিগ্রী মাদ্রাসা, উনুঁখা প্রাচীন পাগলা পীর প্রাচীর এবং হাইস্কুল মাঠ ঘেঁষে বসা এমনকি প্রাচিন সলঙ্গাসদর জামে’ মসজিদের প্রাচীর ঘেঁষে সলঙ্গা থানা মাঠে বসা বিশাল হাটগুলিতে প্রতিদিন আমন ধানের চারা কিনতে আসেন শত শত কৃষক। এই হাটগুলিতে জেলার মধ্যে আমন ধানের চারা বিক্রির সবচেয়ে বড় হাট এই তিনটি। তাই আশপাশের অনেক জেলা-উপজেলা ও গ্রাম থেকে সলঙ্গাসহ এই তিনটি হাটে আমন ধানের চারা কিনতে আসেন কৃষকরা। এই সুযোগে সলঙ্গা হাটে বেড়েছে মৌসুমি পাইকারদের আনাগোনা। আমশড়া হাটের ইজারাদার জুব্বার আলী বলেন,প্রতিদিন আমন ধানের চারা বিক্রির হাটে হাজার হাজার টাকা হাতবদল হচ্ছে।

বন্যার আগে এই হাটে এত বেশি পরিমাণ আমন ধানের চারা বিক্রি হয়নি। বন্যার কারণে অস্বাভাবিকভাবে বেড়েছে আমন ধানের চারা বিক্রি। দূরদূরান্ত থেকে কৃষকরা চারা সংগ্রহের জন্য এই  হাটে আসেন। এছাড়া সলঙ্গা হাটের চারা বিক্রেতা আব্দুল হাই জানান, প্রতিদিন আমাদের সলঙ্গা হাটে সকাল ১০ থেকে রাত অবধি চলে চারা বেচাকেনা। হাটের ধানের চারা ক্রয়-বিক্রয়ের পাইকার আব্দুর রহিম বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার সর্বাধিক মূল্যে ধানের চারা বিক্রি হচ্ছে। প্রতি পন ২০০ – ২৫০ সর্ণা পাঁচ, গুটি সর্ণা ১৫০ – ২০০ টাকা,  ২২ ধানের চারা বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়। বন্যার আগে এই ধানের চারা বিক্রিই হয়নি। বন্যার পর হঠাৎ করে বেড়ে গেছে আমন ধানের চারার মূল্য।

৩নং ধুবিল ইউনিয়নের কৃষি কর্মকর্তা আব্দুল হাই বলেন, কিছু ধান রয়েছে ভাদ্র মাস পর্যন্ত রোপন করা যায়। তাই বন্যার পরপরই কৃষকদের উঁচু জমিতে সেসব ধানের বীজতলা তৈরির পরামর্শ দেওয়া হয়েছে। এতে কৃষকরা কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। আর হাট থেকে উচ্চমূল্যে আমন ধানের চারা কিনে জমিতে রোপন করলে তাতে কৃষকের লাভবান হওয়ার সম্ভাবনা নেই। বরং আগাম জাতের ভুট্রা, সরিষা এবং শাকসবজি চাষ করলে বেশি লাভবান হবেন কৃষক। 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ