সিরাজগঞ্জ সলঙ্গাতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা বিলুপ্ত প্রায়

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৪ জুলাই, ২০১৯, ৫:১১ অপরাহ্ন
ঐতিহ্যবাহী লাঠি খেলা

ফারুক আহমেদ, সিরাজগঞ্জ।।

গ্রাম- বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা এক সময় গ্রামের সমভ্রান্ত অধিকাংশ বাড়িতে বর্ষামাসে, তাছাড়া নতুন হাট-বাজার উদ্ভোধনের সময় লাঠিবাড়ি খেলার বায়ানধারেরা বায়নানামায় চুক্তি করে ভুরিভোজ খেয়ে ঢুলিরা ঢোলের তালে তালে ঢোল নাচে আমি নাচি হেলিয়া-দুলিয়া এই লাঠিবাড়ি খেলাটি এক সময় খুবই জনপ্রিয় ছিল।

আর এখনও তো অনেকেই বলে থাকেন লাঠিবাড়ি খেলা স্বর্গে গেলেও লাঠিবাড়ি খেলাকে নিয়ে গান ও প্রবাদ,গল্প প্রচলিত থাকলেও ঐতিহ্যবাহী সেই লাঠিবাড়ি খেলা এখন প্রায় বিলুপ্তির পথে।

এক সময়ে গ্রাম বাংলার বহুল ব্যবহৃ্ত এই খেলটি হারিয়ে যেতে বসেছে। কালের বিবর্তনে বর্তমানে বিভিন্ন খেলার আবির্ভাবে আজ প্রাচিন পুরাতন এই গ্রামবাংলার লাঠিবাড়ি খেলাটি বিলুপ্ত প্রায় অবস্থা।

এখন আর গ্রামবাংলার ঐতিহ্যবাহী পুরাতন প্রাচিন লাঠিবাড়ি খেলাটির দৃশ্য  খুব একটা চোখেই পড়ে না, শোনা যায় না লাঠির ধুপধাপ শব্দ। শহরে তো বটেই, আজকাল অনেক গ্রামের ছেলে- মেয়েরাও লাঠিবাড়ি খেলার শব্দটির কথা জানলেও বাস্তবে দেখেনি। অনেকের কৌতূহল কেমন করে লাঠি দিয়ে খেলে অন্যর গায়ে কি বাড়ি লাগেনা এসব।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ