সিরাজগঞ্জ প্রতিনিধি।।
সিরাজগঞ্জ ১নং শহর পুলিশ ফাঁড়িতে ধারালো অস্ত্রনিয়ে পুলিশের ওপর আক্রমণ করায় জঙ্গি সন্দেহে ইব্রাহিম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ মার্চ) সন্ধ্যায় শহরের চৌরাস্তা মোড় পুলিশ ফাঁড়িতে এঘটনা ঘটে। আটক ইব্রাহিম সদর উপজেলার বাগবাটী ইউনিয়নের রাজিপুর গ্রামের আয়নাল হকের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার ফোরকান শিকদার এতথ্য নিশ্চিত করে জানান, তাকে অস্ত্র নিয়ে পুলিশ ফাঁড়িতে প্রবেশ এবং পুলিশের ওপর আক্রমণ বিষেয় জানতে চাইলে সে জানায় তার ওপর বিশেষ দায়িত্ব আছে বিধায় সে একাজ করেছে।
তবে কে বা কারা দায়িত্ব দিয়েছে সে বিষয়ে কথা বলেননি। আটক ইব্রহিমের নিকট থেকে এমন কথা শোনার পর পুলিশ ধারনা করছে তার সাথে জঙ্গি সম্পর্ক থাকতে পারে। তাই তার সম্পর্কে আরো তথ্য সংগ্রহ ও জিজ্ঞাসার জন্য তারই নিদের্শে সদর থানার এস.আই আনিছুর রহমানের মাধ্যমে থানা হেফাজতে পাঠানো হয়।
You must be logged in to post a comment.