সিরাজগঞ্জে হিরোইন সহ গ্রেফতার রাশেদ আলী
ফারুক আহমেদ, সিরাজগঞ্জ।।
সিরাজগঞ্জে র্যাব-১২, এর চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর ১২:৫০ মিনিটে সিরাজগঞ্জের র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার কুঠিপাড়া গ্রামের মৃত আজাহার আলী শেখের ছেলে রাশেদ আলীকে ১৩ গ্রাম হিরোইন, ০৩ টি মোবাইল সেট, ০৩ টি সিমকার্ড, ও নগদ ৭৬০০ টাকা সহ আসামীকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
You must be logged in to post a comment.